Thursday , 3 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

স্বৈরাচার আওয়ামী দোসরে ভরা হ্নীলা পরিষদ জনমনে ক্ষোভ প্রশাসনের হস্তক্ষেপ কামনা

প্রতিবেদক
admin
July 3, 2025 4:45 am

সংবাদ দাতা

টেকনাফের ২নং হ্নীলা ইউনিয়ন পরিষদ যেন স্বৈরাচার আওয়ামী দোসরে ভরা একটি পরিষদ। বিগত ৫ আগস্টের পরে দেশের সকল সরকারি সেবা প্রতিষ্ঠান গুলো স্বৈরাচার আওয়ামী লীগের দোসর মুক্ত হলেও হ্নীলা ইউনিয়ন পরিষদ যেন তার ব্যতিক্রম। এখনো বহাল তবিয়তে একাধিক মেম্বার সহ বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারি। পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেও দাপট চলে আওয়ামী লীগের আমলে হওয়া মেম্বার ও কর্মচারিদের। যার কারনে সাধারণ মানুষ বা পরিষদের সেবানিতে আসা নাগরিক দের বার বার হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অথচ সরকারের নাগরিক সেবা তৃমূল বা জনগণের কাছে পৌছে দেওয়ার একমাত্র প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। কিন্তুু হ্নীলা পরিষদে তার ভিন্ন। আওয়ামী লীগের আমলের মেম্বার বা কর্মচারিরা প্রকাশ্যে মিটিং, সভাতে উপস্থিত হচ্ছে। তাদের বরাদ্দ গুলো নিয়ে গ্রামে আওয়ামী লীগের নিজ নেতা কর্মীদের বিতরণ করছে বলে অনেকেই অভিযোগ করেছেন। স্থানীয় ও ছাত্রপ্রতিনিধিরা জানিয়েছে, এখনো যদি আওয়ামী লীগের দোসরেরা ২/৩ টা মামলা থাকার পরেও পরিষদে প্রকাশ্যে আসেন, কর্মকর্তাদের সাথে ছবি মারেন তাহলে জুলাই – আগস্টের কি প্রয়োজন ছিল। তাই স্থানীয় সাধারণ মানুষের মনে ক্ষোভ উঠেছে। হ্নীলা ইউনিয়ন পরিষদে এমন অবস্থা থেকে পরিত্রান পেতে টেকনাফ উপজেলা প্রশাসন বা সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন বঞ্চিত মানুষগুলো।

তথ্য সূত্রে জানাগেছে, হ্নীলা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৮টি ওয়ার্ডের মেম্বার গণ স্বৈরাচার আওয়ামী লীগে দোসর। শুরু তা নয় অনেক মেম্বার আওয়ামী ও যুবলীগের সাংগঠনিক দায়িত্বেও রয়েছে। যাদের কাছে এখনো প্রেসিস্টদের আত্না ভার করে আছে। সে কারণে পরিষদের প্রদত্ত সেবা গুলো বা বরাদ্দ দেওয়ার ক্ষত্রে অধিকাংশ আওয়ামী সমর্থকদের দেওয়ার অভিযোগ উঠেছে।

এ বিষয়ে হ্নীলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মোঃ আলী জানান, পরিষদে আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সকল জনসাধারণ সেবা পাচ্ছে। কোন সাধারণ সদস্যদের পক্ষ থেকে যদি জনসাধারণের সেবা বঞ্চিত হয় তা তদারকি করা হবে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান, এ বিষয়ে আমি অবগত হয়েছি। তবে আজ সকাল ১১টার দিকে হ্নীলা পরিষদের সদস্যদের নিয়ে একটি আলোচনা সভা রয়েছে। সেখালেও আপনি এসে অভিযোগ গুলো তোলে ধরতে পারেন।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

মালয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা” শিক্ষক-শিক্ষার্থীসহ “নিহত” ১৫

দীর্ঘ চার মাস পর নিজ দেশে ফিরে নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে ফিরোজায় খালেদা জিয়া।

বাহার ছড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন সভাপতি ও মেহেদী হাসানের সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা নেই

আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরীকে বিজয় করতে হবে- মত বিনিময় সভায় বিএনপি নেতারা

এবার এসএসসির ফল প্রকাশিত হবে নিজ নিজ বোর্ডে, জানা যাবে যেভাবে

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিদের ধাওয়া খেয়ে গরু নিয়ে পালালো বিএসএফ

বাংলাদেশ বিমানের টরন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন

অধ্যাদেশ জারি, স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক

মিয়ানমারে ফিরলেন ৩৪ সেনাসহ ৪০ নাগরিক

বালু উত্তোলন করে ভরাট, মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন গ্রামবাসী