Monday , 26 May 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

লালমনিরহাট সীমান্তে বাংলাদেশিদের ধাওয়া খেয়ে গরু নিয়ে পালালো বিএসএফ

প্রতিবেদক
admin
May 26, 2025 12:03 pm

ডেস্ক রিপোর্টঃ-
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে একা মানসিক রোগী যুবককে ভারতীয় বিএসএফ পুশইনের চেষ্টা করার সময় বাংলাদেশিদের সঙ্গে বিএসএফের ধাক্কাধাক্কি হয়। পরে বাংলাদেশিরা লাঠি নিয়ে প্রতিরোধ গড়ে তুললে বিএসএফ পিছু হটে।
এ সময় ওই মানসিক যুবককে হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রাখা হয়। অপরদিকে ভারতীয় বিএসএফ বাংলাদেশের প্রবেশ করে কৃষকের ছয়টি গরু ভারতের অভ্যন্তরে ধরে নিয়ে যায়।

আজ সোমবার (২৬ মে) দুপুরে পাটগ্রাম উপজেলার রহমানপুরের জীমনাল ৮১৮ নং মেইন পিলার দিয়ে বাংলাদেশ অবৈধভাবে ওই মানসিক যুবককে ঢেলে দেওয়ার চেষ্টা করে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, পাটগ্রাম উপজেলার রহমানপুর জিবনাল সীমান্ত দিয়ে অবৈধভাবে এক মানসিক রোগীকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে। এ সময় বাংলাদেশি গ্রামবাসীরা এগিয়ে গেলে বিএসএফের সাথে বাংলাদেশিদের ধাক্কা ধাক্কি শুরু হয়।

পরে বাংলাদেশীরা লাঠি হাতে নিয়ে ভারতীয় বিএসএফের সামনে প্রতিরোধ গড়ে তোলে। এ সময় বিএসএফ ওই মানসিক রোগীকে সীমান্তের শুন্যরেখায় হাত পা বেধেঁ ফেলে রাখে। এর কিছুক্ষণ পর বাংলাদেশী ছয়টি গরু বাংলাদেশের অংশে বাঁধা থাকলে বিএসএফ তা ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। এরপর সীমান্ত জুড়ে উত্তেজনা দেখা দেয়।
রহমানপুর সীমান্তের তুহিন ইসলাম বলেন,বাংলাদেশের অংশে ছয়টি গরু ঘাস খাওয়ার জন্য বাঁধা থাকলে আমার গরুসহ  বিএসএফ তা ধরে নিয়ে যায়। বিষয়টি স্থানীয় বিজিবিকে জানানো হয়েছে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ভারতীয় বিএসএফ একজনকে পুশইন করার চেষ্টা করে। পরে ওই মানসিক যুবকের  হাত-পা বেঁধে সীমান্তে ফেলে রাখে। এ ঘটনায় বাংলাদেশি ছয়টি গরু বিএসএফ ধরে নিয়ে যায়।
এ বিষয়ে তিস্তা ৬১ বিজিবির সিও লেফটেন্যান্ট কর্নেল মুসাহিদ মাসুমের মোবাইল ফোনে  বক্তব্য নেওয়ার চেষ্টা করলেও তিনি ফোনটি ধরেননি।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

দুই দিনের সফরে কক্সবাজারে আসলেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান

চিরিরবন্দরে বাংলাদেশ জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

যুবদলের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

পবিত্র হজে মুসলিম উম্মাহর শান্তি কামনা

চট্টগ্রামে চিকুনগুনিয়ার প্রকোপ বেশি, বাড়ছে ডেঙ্গু-করোনাও

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভ্রান্তিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কবির আহমেদ

টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকার ইয়াবা নিয়ে ২ কারবারি আটক

২৭তম মাহফিলে অংশ নেবেন মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ: প্রস্তুতি জোরদার করেছে আয়োজকরা

শরিকরা চায় ২৭০ আসন, বিপাকে জামায়াত

পাকিস্তান-ভারত যুদ্ধ নিয়ে তারেক রহমানের পোস্ট