Monday , 9 June 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

মালয়েশিয়ায় ভয়াবহ বাস দুর্ঘটনা” শিক্ষক-শিক্ষার্থীসহ “নিহত” ১৫

প্রতিবেদক
admin
June 9, 2025 3:35 am

ডেস্ক রিপোর্টঃ-
মালয়েশিয়ার উত্তরাঞ্চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী বাসের সঙ্গে একটি মিনিভ্যানের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে শিক্ষকও রয়েছেন। এ ছাড়া এতে আহত হয়েছেন আরও ৩১ জন।

সোমবার (৯ জুন) ভোররাতে থাইল্যান্ড সীমান্তের কাছে ব্যস্ত ইস্ট-ওয়েস্ট হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। দেশটির স্থানীয় উদ্ধারকারী সংস্থাগুলো দ্য স্টার পত্রিকার প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলেই ১৩ জন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

পেরাক রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের বহনকারী বাস একটি মিনিভ্যানের সংঘর্ষে বাসটি উল্টে যায় এবং মিনিভ্যানটি খাদে পড়ে যায়। কিছু যাত্রী নিজেরাই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন, তবে কেউ কেউ বাস থেকে ছিটকে পড়েন এবং ভেতরে আটকে পড়েন অনেকেই।
উদ্ধারকর্মীরা জানান, কয়েকজনকে বাসের ভেতর থেকে বের করতে হাইড্রোলিক কাটার ব্যবহার করতে হয়েছে।

সড়ক দুর্ঘটনার হার অনেক বেশি মালয়েশিয়ায়। দেশটির দ্য স্টার পত্রিকা মার্চ মাসে এক প্রতিবেদনে জানিয়েছিল, গড়ে প্রতি দুই ঘণ্টায় একজন মানুষের মারা যান মালয়েশিয়ার ব্যস্ত সড়কগুলোতে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

ঢাকা গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের নবনির্বাচিত সভাপতি আবুল কাশেমকে নিজ মাতৃভূমিতে এলাকাবাসীর গণসংবর্ধনা

টেকনাফের হ্নীলা আল্লামা শাহ ইসহাক(রহঃ) ফাউন্ডেশনের ১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত

টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ত্রাণ বিতরণ: তুনচুইঙ্গা উপজাতি ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ

“হত্যাচেষ্টা” মামলায় নুসরাত ফারিয়াকে পাঠানো হলো কারাগারে

৭০ টি ঘর নিয়ে গঠিত অবহেলিত এলাকায় নেই কোনো মসজিদ’উদ্যোগে সামিল হতে সকলের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী

লামায় পারিবারিক কলহের জেরে যুবক খুন,আটক ৪

টেকনাফে সাগরের দুই নৌকার সংঘর্ষ, ১ জেলে” নিহত

কক্সবাজার জেলা প্রশাসকের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

জুলাই গণঅভ্যুত্থান দিবসে পরীক্ষা! শিক্ষার্থীদের ক্ষোভ কক্সবাজার সিটি কলেজে

উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম