Tuesday , 5 May 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফের সাবরাং আলীর ডেইলের ইয়াবা কারবারি সৈয়দ আমিন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে  বিশেষ প্রতিনিধি/

প্রতিবেদক
admin
May 5, 2026 7:07 am

  1. টেকনাফের সাবরাং আলীর ডেইলের ইয়াবা কারবারি সৈয়দ আমিন প্রশাসনের ধরাছোঁয়ার বাইরে

    বিশেষ প্রতিনিধি/
    কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আলীর ডেইল এলাকায় ইয়াবা কারবারকে ঘিরে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সৈয়দ আমিম (পিতা: ওমর মিয়া) নামে এক ব্যক্তি একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের মাধ্যমে মাদক বাণিজ্যে জড়িত বলে এলাকায় ব্যাপকভাবে আলোচনা চলছে ও পুরোদমে ইয়াবা কারবার চালিয়ে যাচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তবর্তী এলাকা হওয়ায় দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের ঝুঁকিতে রয়েছে সাবরাংয়ের বিভিন্ন অঞ্চল। অভিযোগ রয়েছে, সৈয়দ আমিনের সিন্ডিকেট মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে।

    এলাকাবাসীর দাবি, মাদক কারবারের কারণে যুবসমাজ মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে এবং সামাজিক স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। তারা দ্রুত তদন্ত করে উক্ত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

    এ বিষয়ে প্রশাসনের দায়িত্বশীল সূত্রগুলো জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং যেকোনো সুনির্দিষ্ট তথ্য পেলে তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তারা।

    সচেতন মহল মনে করছে, মাদক নির্মূলে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি, গোয়েন্দা তৎপরতা জোরদার এবং স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য পাওয়া যায়নি। তার বক্তব্য পাওয়া গেলে পরবর্তীতে তা যুক্ত করা হবে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

ঘুমধুম সীমান্তে ২০ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা যুবক আটক 

নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘুমধুম থেকে ৫ হাজার ৬০০পিস ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)

টেকনাফের মিনাবাজারে টমটম গ্যারেজে আগুন 

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা খালাসের রায় বহাল

উখিয়া ১১ নং রোহিঙ্গা ক্যাম্প থেকে ১৪ লাখ টাকা ও আগ্নেয়াস্ত্রসহ’ নবী হোসেন গ্রুপের ৪ সন্ত্রাসী” আটক

লামায় ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন তারেক রহমান?

নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির দল থেকে বহিষ্কার

বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি অ্যাড. হাসান সিদ্দিকীর বিবৃতি

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস “ডাকাতি, লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি