Friday , 27 June 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফে বিলে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রতিবেদক
admin
June 27, 2025 1:12 pm

মাহফুজুর রহমান টেকনাফ

টেকনাফ উপজেলা হ্নীলায় খেলতে গিয়ে বিলের পানিতে ডুবে দুই শিশু মৃত্যু।
তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। নিহত দুই শিশু হলো হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকার মোহাম্মদ আবদুল্লাহর মেয়ে জান্নাত আরা (৮) এবং জিয়াউর রহমানের ছেলে মোহাম্মদ ফারুক (১০)।

আজ শুক্রবার দুপুরে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বড় লেচুয়াপ্রাং এলাকায় এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন হ্নীলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী।
স্থানীয় লোকজন ও পরিবারের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, আজ দুপুরে অভিভাবক ও বাড়ির লোকজনের অগোচরে বৃষ্টির পানিতে স্থানীয় একটি বিলে শিশুরা খেলছিল। একপর্যায়ে বিলের গভীর পানিতে দুই শিশু ডুবে যায়। এ সময় সেখানে উপস্থিত অন্য শিশুদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে। পরে শিশুদের স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারের সদস্যরা দুই শিশুর লাশ নিজেদের বাড়িতে নিয়ে যান।
ইউপি চেয়ারম্যান আরও বলেন, ময়নাতদন্ত ছাড়া লাশ দুটি দাফন করার জন্য প্রশাসনের অনুমতির চেষ্টা করা হচ্ছে। হ্নীলার ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী বলেন, বর্ষা মৌসুমে এলাকায় এ রকম পানি জমে থাকে। তাই সব পরিবারকে সচেতন থাকতে হবে। যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে। তারপরও এ বিষয় নিয়ে ইউনিয়নে মাইকিং করা হবে।

এ ব্যাপারে জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, খবরটি স্থানীয়দের কাছ থেকে শুনেছেন। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে ডাকাতের এলোপাতাড়ি গুলিতে এক তরুণী নিহত

কন্যা সন্তান হওয়ায় শ্বশুর বাড়িতে মিষ্টির কার্টুনে ইঁটের গুড়ি উপহার’ জামাইয়ের

পতেঙ্গায় গার্মেন্টকর্মী স্ত্রীকে খুনের মূল হোতা রনি ও সহযোগী গ্রেফতার করেছে পুলিশ

হোয়াইক্যংয়ে ৮ দফা দাবীতে মানববন্ধন আনুষ্টিত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সহিংসতা : হুমকির মুখে মানুষের জীবন

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা খালাসের রায় বহাল

হোয়াইক্যংয়ে সালিসের পরেও মামলা: রোহিঙ্গা সন্ত্রাসী দিয়ে হামলা ও হুমকির অভিযোগ ভুক্তভোগী পরিবারের

আলেম নিয়ে কটুক্তিমূলক পোস্ট! প্রতিবাদ করায় চালানো হয় অপপ্রচার : যা বল্লেন হাফেজ আব্দুল্লাহ

করোনায় আক্রান্ত দেশে আরও ১৩ জন

আ.লীগের রাজনৈতিক কার্যক্রম”নিষিদ্ধের দাবি হাসনাতের নেতৃত্বে যমুনার সামনে রাতে অবস্থান

জিয়া পরিবারের প্রতি সহমর্মিতায় তারেক রহমানের কৃতজ্ঞতা