Wednesday , 21 May 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই ছাত্র প্রতিনিধি আটক

প্রতিবেদক
admin
May 21, 2025 9:26 am

ডেস্ক রিপোর্টঃ-
মানিকগঞ্জে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচারণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধি মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলাম রাজুকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
আটকৃত মেহেরাব হোসাইন (১৯) মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম রাজু (২১) শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে।
বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুনেছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে যোগসাজশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক: প্রধান উপদেষ্টা

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

হারের পর সমর্থকদের বিক্ষোভ-অবরোধ, অনুশীলন মাঠে ঘুমাতে হলো সেভিয়া খেলোয়াড়দের

মানিকগঞ্জে আবার ‘কিশোর গ্যাংয়ের’ দৌরাত্ম্য বাড়ছে

টেকনাফে কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’র পৃথক তিনটি অভিযানে মাদকসহ ২ জন পাচারকারী আটক

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন কার্যালয় পরিদর্শনে শাহজাহান  চৌধুরী

চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রীকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড

‎টেকনাফের তুলাতলি ঘাট এলাকায় দেড় লাখ ইয়াবা বোঝাই ইঞ্জিন বোটসহ আটক-৪; পলাতক-৩

করোনায় আক্রান্ত দেশে আরও ১৩ জন

র‌্যাব-১৫ ‘র’ অভিযানে ৩৭ রোহিঙ্গা ও এক নারী আশ্রয়দাতা আটক