Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফে কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’র পৃথক তিনটি অভিযানে মাদকসহ ২ জন পাচারকারী আটক

প্রতিবেদক
admin
October 30, 2025 5:52 am

টেকনাফে কে-নাইন (K-9) ডগ ‘মেঘলা’র পৃথক তিনটি অভিযানে মাদকসহ ২ জন পাচারকারী আটক

রেজাউল করিম শরীফ টেকনাফ প্রতিনিধি::
টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেক পোস্টে তল্লাশী অভিযানে ক্যাম্পের বাইরে অবাধে চলাচলের দায়ে এফডিএমএন সদস্যদেরকে স্ব স্ব ক্যাম্পে ফেরত পাঠানোর পাশাপাশি দমদমিয়া টেকপোষ্টে কর্তব্যরত বিজিবি সদস্যগণ দেশীয় চোলাই মদ এবং প্রাণঘাতী ইয়াবা মাদকের চালান পাচারের অপচেষ্টা নস্যাৎ করে দিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

একই দিনে, আনুমানিক রাত ১৩৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধীনস্থ দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা কক্সবাজার থেকে টেকনাফগামী ০১টি যাত্রিবাহি বাস (পালকি পরিবহন) নিয়মিত তল্লাশির জন্য থামায়। বাসটি তল্লাশির একপর্যায়ে একজন যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে কর্তব্যরত বিজিবি সদস্য কর্তৃক বিস্তারিত তল্লাশি করে যাত্রীর সীটের নীচে বিশেষভাবে লুকানো অবস্থায় ০৬ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধার এবং মাদক বহনের দায়ে উল্লেখিত ব্যক্তিকে আটক করা হয়।

ধৃত আসামীর নাম ও বিস্তারিত নিম্নরুপঃ ১নং-শামসু আলম(৪৪), পিতা- মৃত দুদু মিয়া, গ্রাম- নাইটং পাড়া, পোষ্ট- টেকনাফ সদর, থানা-টেকনাফ এবং জেলা-কক্সবাজার।

পরবর্তীতে আনুমানিক ১৮০০ ঘটিকায় দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা লেদা থেকে টেকনাফগামী ০১টি যাত্রিবাহি সিএনজি নিয়মিত তল্লাশির জন্য থামান।সিএনজিটি তল্লাশির একপর্যায়ে বিজিবি K-9 ডগ ‘মেঘলা’ নির্দিষ্ট যাত্রীর শরীর ও সিএনজিতে মাদকের অবস্থান সম্পর্কে ইঙ্গিত দেয়। মেঘলার অব্যাহত সংকেত এবং একই সঙ্গে যাত্রীর অস্বাভাবিক আচরণ লক্ষ্য করে বিজিবি সদস্যরা মাদক বহনের বিষয়ে নিশ্চিত হন। পরবর্তীতে টহল সদস্য কর্তৃক বিস্তারিত তল্লাশি করে সিএনজিতে থাকা যাত্রীবেশী মাদক কারবারীর পরিধেয় পোশাকের ভিতরে বিশেষভাবে লুকানো অবস্থায় ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ধৃত আসামীর নাম ও বিস্তারিত নিম্নরুপঃ ১নং-মোঃ ওলি(৩৬), পিতা-মৃত-হাবিবুর রহমান, গ্রাম-জালিয়াপাড়া, ডাকঘর+ থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার।

এছাড়া, সম্প্রতি বিভিন্ন এফডিএমএন ক্যাম্পের সদস্যরা ক্যাম্পের বাইরে অবাধে চলাচল করছে। এফডিএমএন সদস্যদের এহেন আচরণ ও অবাধ বিচরণ টেকনাফ সহ দেশের সার্বিক নিরাপত্তার জন্য মারাত্নক হুমকি হিসেবে পরিগণিত হচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি টেকনাফ ব্যাটালিয়ন এর চেকপোস্ট সমূহে নিয়মত তল্লাশী অভিযানের অংশ হিসেবে আজ, ২৯ অক্টোবর ২০২৫ তারিখ দমদমিয়া চেকপোস্টে বিভিন্ন এফডিএমএন ক্যাম্পের মোট ১০৭ জন (পুরুষ-৬১ জন, মহিলা-২৮ জন, শিশু-১৮ জন) সদস্যদেরকে ক্যাম্পের বাইরে বেআইনিভাবে অবাধে চলাচলের দায়ে চেকপোস্টে থামানো হয়। পরবর্তীতে, পরিচয় নিশ্চিত হয়ে এফডিএমএন সদস্যদের নিকট থেকে মুচলেকা গ্রহণপূর্বক স্ব স্ব ক্যাম্পের মাঝিদের নিকট যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে হস্তান্তর করা হয়।

ধৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু এবং আটককৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে টেকনাফ মডেল থানায় দ্রুত হস্তান্তর করা হবে। টেকনাফ ব্যাটালিয়নের সীমান্ত এলাকায় মানব ও মাদক পাচারসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি’র বিশেষ অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। টেকনাফ এলাকায় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং ক্ষতিকর মাদকের ভয়াল থাবা থেকে দেশের যুবসমাজ কে রক্ষা করতে বিজিবি প্রতিজ্ঞাবদ্ধ। এই সফল তল্লাশী অভিযান বিজিবি’র পেশাদারিত্ব, দেশপ্রেম এবং সীমান্ত সুরক্ষায় তাদের ‘জিরো টলারেন্স’ নীতির এক সমুজ্জ্বল ও আপোসহীন দৃষ্টান্ত।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

আ.লীগের রাজনৈতিক কার্যক্রম”নিষিদ্ধের দাবি হাসনাতের নেতৃত্বে যমুনার সামনে রাতে অবস্থান

কক্সবাজারে পুলিশের অভিযানে ৫০ হাজার পিস ইয়াবাসহ ২ জনকে

নাফ নদীতে জেলের বেশে মাদক পাচারের সময় টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) বিশেষ অভিযানে দুই মিয়ানমার নাগরিক আটক ও বিপুল পরিমাণ ইয়াবা জব্দ।

মায়ানমার পাচারকালে ১৯৭ বস্তা সিমেন্ট, ১৯৭ কেজি পেরেক, ১১১৬ পিস জর্দ্দা ও ১৩০ কার্টুন ঔষধসহ ১ টি ফিশিং বোট জব্দ করেছে কোস্ট গার্ড

বৈরী আবহাওয়ার লামায় সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

টেকনাফের মৎস্য কর্মকর্তা ও প্রশাসকের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ,  ঘটনাস্থলে তদন্ত কমিটি

জুলাই বিপ্লবের আত্মদানে যারা ছিল না,তারাই এখন চেতনার ব্যানারধারী! হ্নীলার যুবদল নেতা আব্দুল্লাহর তীব্র প্রতিক্রিয়া

মানবতাবিরোধী অপরাধ মামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পেলেন জামায়াত নেতা আজহারুল

আলেম নিয়ে কটুক্তিমূলক পোস্ট! প্রতিবাদ করায় চালানো হয় অপপ্রচার : যা বল্লেন হাফেজ আব্দুল্লাহ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বিএনপির