ডাকাত অপহরণ চক্রের বেপরোয়া তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী মসজিদে আশ্রয়
মোঃ আজিজ উল্লাহ টেকনাফ :টেকনাফ ডাকাত ও অপহরণ চক্রের বেপরোয়া তান্ডবে অতিষ্ঠ হয়ে এলাকাবাসী আশ্রয় নিয়েছে মসজিদে।
সাম্প্রতিক সময়ে ডাকাত এবং অপহরণ চক্র লোকালয়ে এসে লোকজনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করতেছেন এরকম অভিযোগ করেন এলাকাবাসী। বিশেষ করে শিলখালী এলাকায় ডাকাত এবং অপহরণ চক্র প্রায় সময় লোকালয়ে এসে লোকজন অপহরণ করার চেষ্টা করতেছে বলে অভিযোগ এলাকা বাসীর। গতকাল স্থানীয় তাফহীমুল কুরআন দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর পড়ুয়া ছাত্র ইমরানকে অপহরণ করে ডাকাত এবং অপহরণকারী চক্র। পরবর্তীতে সুকৌশলে উক্ত ইমরান লোকালয়ে ফিরে আসেন। উক্ত সংবাদ এলাকায় জানাজানি হওয়ার পর গভীর রাতে এলাকাবাসী পাহাড়ের পাদদেশে ইমরানকে যে জায়গায় ডাকাত ও অপহরণ কারী চক্র আটকে রেখেছিল উক্ত জায়গায় এলাকার সর্বশ্রেণী লোকজন ধাওয়া দেয়। এ দিকে ডাকাত ও অপহরণ চক্রের ভয়ে স্থানীয় চৌকিদার পাড়া মসজিদের বারান্দায় লোকজন আশ্রয় নেই। ডাকাতদের এরকম বেপরোয়া আচরণ রুদকল্পে প্রশাসনের কঠোর হস্তকে কামনা করেন এলাকাবাসী। এলাকাবাসী বলেন ডাকাত প্রবন এলাকাগুলোতে পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী রাত্রের বেলায় নিয়মিত যদি টহল জোরদার করে তাহলে এলাকাবাসী এই কঠিন পরিস্থিতি দেখে নিস্তার পাবে।
এ ব্যাপারে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার হাফেজ আহমদ বলেন ডাকাত দল রাত আনুমানিক ৮ ঘটিকায় মেরিন ড্রাইভ সংলগ্ন জাবেদ আলীর প্লটের সুপারি বাগানে আশ্রয় নিয়েছিলেন। পরবর্তীতে তিনি লোকজন নিয়ে ধাওয়া দিলে ডাকাতদল পাহাড়ের দিকে চলে যাই। পরবর্তীতে তিনি লোকজন নিয়ে মসজিদের বারান্দায় ডাকাতদের ধাওয়া করার জন্য অপেক্ষা করছিলেন এবং শিলচরীপাড়া নামক স্থানে প্রায় ১৫০ লোক পাহারায় নিয়োগ করেছিলেন।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার শেখ এহসান উদ্দিন বলেন অপহরণ প্রবন এলাকায় টহল জোরদার করার জন্য প্রতিটি ডিপার্টমেন্টকে তিনি নির্দেশ দিয়েছেন।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ জায়েদ নুর বলেন অপহরণকারী এবং মাদক বিরোধীদের ব্যাপারে টেকনাফ মডেল থানার অভিযান সদা জোরদার থাকে ।ভবিষ্যতেও তাহা অব্যাহত থাকবে। অদ্য হ্নীলা ইউনিয়ন পরিষদের ইউপি মেম্বার ২৯ মামলার আসামী নুরুল হুদা কে গ্রেপ্তার করা হয়েছে।
এ ব্যাপারে সাবেক সংসদ ও হুইপ আলহাজ্ব শাহ জাহান চৌধুরী বলেন অপরাধীর কোন স্থান জাতীয়তাবাদী দল বিএনপিতে নেই। সকল অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে প্রশাসন শক্ত হাতে দমন করবে। সেই সাথে আমাদের দলীয় নেতাকর্মীরা যেখানে প্রয়োজন হয় সার্বিক সহযোগিতা করবে।

















