Friday , 6 June 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

ঈদের দিনে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত ৩৮

প্রতিবেদক
admin
June 6, 2025 7:10 pm

ডেক্স রিপোর্ট,:
মুসলিমদের দুটি প্রধান ধর্মীয় উৎসবের একটি ঈদুল আজহা বা কোরবানির ঈদ। মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখা সাপেক্ষে শুক্রবার ঈদ উদ্‌যাপিত হয়। এই ধর্মীয় উৎসবের দিনেও ফিলিস্তিনের গাজায় দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নিহত হয়েছেন ৩৮ জন।

গাজার জরুরি পরিষেবা বিভাগ ‘সিভিল ডিফেন্সের’ কর্মকর্তা এএফপিকে বলেন, সকাল থেকে ইসরায়েলি বাহিনীর অনেকগুলো হামলায় ৩৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে উত্তর গাজার জাবালিয়ায় এক হামলায় নিহত হয়েছেন ১১ জন।
অবশ্য হাসপাতালগুলোর সূত্রের বরাত দিয়ে সকাল থেকে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৪২ বলে জানিয়েছে আল-জাজিরা।

খান ইউনিসের নাসের হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় রাফাহর পশ্চিম ও উত্তরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণে সাত ফিলিস্তিনি নিহত হন। এ খবরের মধ্যেই শুক্রবার গাজায় সব ধরনের ত্রাণ কার্যক্রম বন্ধ রাখার কথা জানিয়েছে ‘গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ)

এ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল পরিচালিত বিতর্কিত এই ফাউন্ডেশনের দেওয়া ত্রাণ নিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর গুলিতে এখন পর্যন্ত ১১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি গণমাধ্যম দপ্তর এ কথা জানিয়েছে।

এদিকে এ নিয়ে টানা দ্বিতীয় কোরবানির ঈদ ইসরায়েলি বাহিনীর হামলার মধ্যে কেটেছে গাজার বাসিন্দাদের। ঈদের দিন যুদ্ধে নিহত শিশুদের কবরে গিয়ে মায়েদের আহাজারি করতে দেখা যায়।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমকে ঘিরে বিভ্রান্তিকর প্রচারণা: সচেতন মহলের প্রতিবাদ ও সত্য উদঘাটনের দাবি

পুলিশ দেখে দৌড় দিয়ে পুকুরে ঝাপ দিয়েও রক্ষা পেলোনা ইউপি সদস্য

দিল্লীর গোলামির জিঞ্জির ছিন্ন করেছি দাসত্ব করতে নয়: আসিফ মাহমুদ

চকরিয়া বিএনপির সম্মেলনে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী, মাফিয়া দল”- সালাহউদ্দিন আহমদ

বিয়ের আগে সম্পর্ক করা নিয়ে ইসলাম যা বলছে

বিজিবির অভিযানে বিশ হাজার  ইয়াবা নিয়ে  একজন আটক

ঈদে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: প্রবাসী সমাজসেবক এম বদিউজ্জামানের উদ্যোগে ২ হাজার অসহায়ের মাঝে চাল বিতরণ

ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস,সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত

জাতীয় সাংবাদিক সংস্থা টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নুরুল আবছারের কৃতজ্ঞতা প্রকাশ

তারেক রহমান এখন ফেসবুকের শীর্ষ ১০০ কনটেন্ট ক্রিয়েটরের একজন।