Friday , 20 June 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

ভারী বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস,সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত

প্রতিবেদক
admin
June 20, 2025 12:18 pm

ডেস্ক রিপোর্টঃ
দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে অতি ভারী বৃষ্টিসহ ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বজ্রমেঘ তৈরি হচ্ছে এবং বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিসহ দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পূর্বাভাসে বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

মানিকগঞ্জে আবার ‘কিশোর গ্যাংয়ের’ দৌরাত্ম্য বাড়ছে

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা হামলার প্রতিবাদে কক্সবাজারে বিক্ষোভ ও মানববন্ধন

কোরবানির পশুর চামড়া পাচার ও ‘পুশ ইন’ ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

জাতীয় সাংবাদিক সংস্থা কক্সবাজার জেলা কমিটির উদ্যোগে ঈদপূর্ণমিলনী ও কর্মশালার প্রস্তুতি সভা সম্পন্ন

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস “ডাকাতি, লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি

পুলিশের অভিযানে বিপুল ইয়াবাসহ কার মালিক আটক ড্রাইভার পলাতক

ভারত–পাকিস্তান সংঘাতের কারণে স্থগিত হওয়া আইপিএল ক্রিকেট খেলা শনিবার থেকে শুরু

সেন্টমার্টিনে জামায়াতে ইসলামী যুব বিভাগের দায়িত্বশীল শিক্ষা বৈঠক ও কমিটি ঘোষণা

টেকনাফে বিএমইউজে’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন