Monday , 4 May 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

দেশজুড়ে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

প্রতিবেদক
admin
May 4, 2026 4:22 pm

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পোস্টের সতর্কবার্তায় বলা হয়েছে, সোমবার (৪ মে) রাত ৯টা থেকে পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে দেশের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির প্রভাব পড়তে পারে।

সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ঝড়ের প্রভাব বেশি থাকতে পারে। পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে আসা এই ঝড়ের সময় বাতাসের গতি ঘণ্টায় ৩০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, ঝড়ের কারণে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঝড়-বৃষ্টির সময় বিভিন্ন এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হতে পারে।

আবহাওয়া পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় নাগরিকদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

হোয়াইক্যংয়ে ৮ দফা দাবীতে মানববন্ধন আনুষ্টিত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সহিংসতা : হুমকির মুখে মানুষের জীবন

সেন্টমার্টিনে জামায়াতে ইসলামী যুব বিভাগের দায়িত্বশীল শিক্ষা বৈঠক ও কমিটি ঘোষণা

বাহার ছড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন সভাপতি ও মেহেদী হাসানের সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা নেই

টেকনাফের মৎস্য কর্মকর্তা ও প্রশাসকের বিরুদ্ধে দুর্ব্যবহার ও হুমকির অভিযোগ,  ঘটনাস্থলে তদন্ত কমিটি

বাংলাদেশ বিমানের টরন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন

বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব

বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ ১ পাচারকারী আটক

টেকনাফে ২ বিজিবির অভিযানে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

স্বেচ্ছাসেবা শুধু দান নয়, এটি নাগরিক দায়িত্ব ও মানবাধিকারের এক উজ্জ্বল প্রতীক – মীর কাশেম

কলারোয়ার কেরালকাতা ইউনিয়ন পরিষদের সমস্যা ও উন্নয়ন বিষয়ে আলোচনা সভা