ক্ষুদ্র মৎস্যজীবি সমিতি হোয়াইক্যং মডেল ইউনিয়ন শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদনঃ সভাপতি- হোসাইন শরীফ , সাধারণ সম্পাদক- মাহমুদুল হক ,সাংগঠনিক সম্পাদক – নুরুল আলম।
ক্ষুদ্র মৎস্যজীবি কল্যাণ সমিতি লিঃ স্মারক নং-৪৭৫/২৫ (টেক) আলোকে টেকনাফ উপজেলা শাখার আওতাধীন ১নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন শাখার ১৯ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।গতকাল (০৭ অক্টোবর )২০২৫ইং মঙ্গলবার টেকনাফ উপজেলাস্থ অস্থায়ী কার্যালয়ে টেকনাফ উপজেলা শাখার সভাপতি- আব্দুল মান্নান,সহ সভাপতি বশির আহাম্মদ ও সাধারণ সম্পাদক -নাজিম উদ্দিন- সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক এ কমিটির অনুমোদন ঘোষণা করেন।
উক্ত কমিটিতে হোসাইন শরীফ কে সভাপতি, আব্দুল হাফেজ কে সহ-সভাপতি, মাহমুদুল হক সাধারণ সম্পাদক,আলী হোছন সহ-সাধারণ সম্পাদক, নুরুল আলমকে সাংগঠনিক সম্পাদক, মোঃ শাহা জালালকে দপ্তর সম্পাদক, এম জহির আহমেদকে প্রচার সম্পাদক করে ১৯ সদস্য বিশিষ্ট ক্ষুদ্র মৎস্যজীবী কল্যাণ সমিতি লিঃ ১ নং হোয়াইক্যং মডেল ইউনিয়ন শাখার কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
নবনির্বাচিত কমিটির নেতৃত্বে অবহেলিত মৎস্যজীবীদের জীবনযাত্রার উন্নয়ন, ওয়ার্ড ও ইউনিয়ন সংগঠিতকরণ, গঠনতন্ত্র মোতাবেক সংগঠন পরিচালনা মৎস্যজীবীদের সঞ্চয়ের পাশাপাশি আয়-ইনকামের উদ্যোগ নিবেন এবং তাদের যোগ্য নেতৃত্বে সংগঠন এগিয়ে যাবে। পাশাপাশি নাফ নদীতে মাছ আহরণের অধিকার আদায়ে জেলেদের সহযোগিতা করা ও ভিবিন্ন বিষয়ে কাজ করা।


















