Wednesday , 8 October 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

র‌্যাব-১৫ ‘র’ অভিযানে ৩৭ রোহিঙ্গা ও এক নারী আশ্রয়দাতা আটক

প্রতিবেদক
admin
October 8, 2025 2:08 pm

র‌্যাব-১৫ ‘র’ অভিযানে ৩৭ রোহিঙ্গা ও এক নারী আশ্রয়দাতা আটক

মোঃ আজিজ উল্লাহ :

টেকনাফ হ্নীলা ইউনিয়নের পূর্ব পানখালী এলাকায় জটিকা অভিযান চালিয়ে নিয়ম বহির্ভূতভাবে রোহিঙ্গা ক্যাম্পের বাইরে বসবাসকারী ৩৭ জন রোহিঙ্গা শরনার্থী এবং তাদের আশ্রয় দানের অভিযোগে এক নারীকে আটক করেছে র‌্যাব-১৫।

 

র‌্যাব-১৫ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পে তালিকাভুক্ত রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে পোস্ট কমিউনিটিতে বিভিন্ন ভাড়া বাসায় অবস্থান করে অপহরণ, খুন-গুমসহ নানা অপরাধে জড়িয়ে পড়ছে। স্থানীয় কিছু বাড়ির মালিক অতিরিক্ত ভাড়ার আশায় তাদেরকে আশ্রয় দিয়ে আসছে।

 

এরই প্রেক্ষিতে র‌্যাব-১৫ এর একটি বিশেষ অভিযানিক দল গত ৬ অক্টোবর টেকনাফ পৌর এলাকায় অভিযান চালায়। পরে এর ধারাবাহিকতায় ৭ অক্টোবর রাতে হ্নীলা ইউনিয়নের ৪নং ওয়ার্ডস্থ পূর্ব পানখালী এলাকায় আবারও অভিযান পরিচালনা করে রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুসহ মোট ৩৭ জনকে আটক করে।

 

অভিযানে আশ্রয়দাতা বাড়ির মালিক মোছাঃ ইয়াছমিন আক্তার (৩৪), স্বামী নুর আলম, পিতা আলি মিয়া, সাং-পূর্ব পানখালী, ৪নং ওয়ার্ড, হ্নীলা ইউনিয়ন—তাকেও গ্রেফতার করা হয়। তবে অন্য আশ্রয়দাতা বাড়ির মালিকরা ঘটনাস্থলে অনুপস্থিত ছিলেন।

 

আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) আ. ম. ফারুক।

 

র‌্যাব আর ও জানায়, রোহিঙ্গারা যাতে ক্যাম্পের বাইরে এসে অবৈধভাবে লোকালয়ে বসবাস করতে না পারে সে বিষয়ে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

টেকনাফ-শাপহপরীরদ্বীপে সড়ক দূর্ঘটনায় নিহত-২

পেটের ভেতরে ইয়াবাসহ কুষ্টিয়ার যুবক উখিয়ায় আটক

জিয়া পরিবারের প্রতি সহমর্মিতায় তারেক রহমানের কৃতজ্ঞতা

মোহনপুরে সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনা সদস্য আহত

পুলিশের অভিযানে বিপুল ইয়াবাসহ কার মালিক আটক ড্রাইভার পলাতক

বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব

লামায় পারিবারিক কলহের জেরে যুবক খুন,আটক ৪

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে কালোবাজারি: জরিমানা মাত্র ৬ হাজার টাকা, ক্ষোভ

হ্নীলা ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান পদে প্রার্থী আজিজুল বশির মোহাম্মদ

বিডি ক্লিন টেকনাফ টিম পরিস্কার পরিচ্ছন্নতা বৃদ্ধির লক্ষ্যে সাক্ষাৎ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা’র সাথে