মোঃ আজিজ উল্লাহ টেকনাফ : শীলখালীতে প্রাইভেটকার যোগে ইয়াবা পাচারকালে উখিয়া ৬৪ বিজিবি’র হাতে ২০,০০০ পিস ইয়াবাসহ ০১ জন মাদক পাচারকারী গ্রেফতার হয়েছে।
উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বিষয়টি নিশ্চিত করেন।
বিজিবি জানায় অদ্য ০৭ মার্চ ২০২৬ ইং আনুমানিক ০৮০০ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যগণ কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করে। তল্লাশীর একপর্যায়ে প্রাইভেটকার এর সিট কভারের পিছনে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ১০টি প্যাকেট যা গণনা করে ২০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়, আটক করা হয় চালক জিয়ারুল করিম (৩০), পিতা-মৃত আমির হামজা, গ্রাম-উলিয়াবাদ (৫ নং ওয়ার্ড), পোস্ট-টেকনাফ, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে এবং জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেট কার ও ০১ টি স্মার্ট ফোন । ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, উল্লেখিত ইয়াবা ট্যাবলেট টেকনাফ হতে সংগ্রহ করে কক্সবাজারে বেশি দামে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।
উখিয়া বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি আরও জানান, মাদক সরবরাহকারী এবং জড়িত চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার, মোবাইল ও গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন ।


















