Tuesday , 30 September 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির দল থেকে বহিষ্কার

প্রতিবেদক
admin
September 30, 2025 8:59 am

নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে তাকে দেওয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদের দলীয় মনোনয়ন বাতিল করা হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাতে আয়োজিত এক জরুরি সভায় তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে নৈতিক স্ফলনজনিত কারণে তাকে বহিষ্কার করে জেলা জামায়াত।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে জাগো নিউজকে এ তথ্যটি নিশ্চিত করেছেন জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) ‘জামায়াত নেতার বিরুদ্ধে মাদরাসা ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ’ শিরোনামে জাগো নিউজ চ্যানেলে সংবাদ প্রকাশ হয়।

জামায়াত নেতার বিরুদ্ধে মাদরাসাছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রকাশিত ওই প্রতিবেদনে নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ তুলে ধরা হয় এনায়েতপুর দাখিল মাদরাসার শিক্ষক ও সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা মোনায়েম হোসাইনের বিরুদ্ধে।

নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার মুহাম্মদ আবদুর রাকিব জাগো নিউজকে বলেন, মোনায়েন হোসাইনের বিরুদ্ধে অভিযোগ ওঠার পরপরই ৩ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। দ্রুততম সময়ের মধ্যে কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। যেখানে মোনায়েম হোসাইনের নৈতিক স্খলন হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে ৪৮০ পিস ইয়াবাসহ যুবলীগ ও ছাত্রলীগের দুই সদস্য আটক

টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে ৩৯২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরতে কোনো অসুবিধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

বাহার ছড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন সভাপতি ও মেহেদী হাসানের সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা নেই

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

ডোমারে মুড়ির কারখানাকে এক লাখ টাকা জরিমানা

লক্ষ্মীপুর বৈষম্যবিরোধীদের অন্তত ১০ জনকে হাসপালে ঢুকে পিটুনি, আটক ৩

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট- বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে গাজীপুরে মানববন্ধন ও বিক্ষোভ