Friday , 13 March 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফে বিএমইউজে’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন

প্রতিবেদক
admin
March 13, 2026 3:31 pm

মোঃ আজিজ উল্লাহ টেকনাফ ::

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমইউজে) টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে আড়ম্বরপূর্ণ ভাবে দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন করা হয়েছে।

শুক্রবার ১৩ মার্চ ২০২৬ ইং বাদে আছর টেকনাফ বাস স্টেশন সাব রেজিস্ট্রি অফিসের উত্তর পাশে সীমান্ত কমপ্লেক্সে সংগঠনের নিজস্ব কার্যালয় এর সামনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক কায়সার জুয়েল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ উল্লাহ (আজিজ)।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাংবাদিক নেতা জাবেদ ইকবাল চৌধুরী বাবু , টেকনাফ পৌর বিএনপির সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখার উপদেষ্টা আবদুল জব্বার, টেকনাফ মডেল থানার সেকেন্ড অফিসার খায়রুল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে কক্সবাজার জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উখিয়া উপজেলা সভাপতি সরওয়ার সিকদার, টেকনাফ পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও মহিলা কাউন্সিলর রুবিনা আক্তার রুবি।

এছাড়াও উপস্থিত ছিলেন দৈনিক বর্তমান পত্রিকার জেলা প্রতিনিধি শাকের বিন ফয়েজ, আনন্দ টিভি ও স্টার নিউজের টেকনাফ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ শহিদুল্লাহ, সাংবাদিক ইউনিয়ন টেকনাফ উপজেলা শাখার সহ-সভাপতি মাহফুজুর রহমান , বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে টেকনাফ উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর আকাশ, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন ইমন, সাংবাদিক আলমগীর আজিজ, সাংবাদিক ও বিএনপি নেতা রেজাউল করিম শরীফ, সাংবাদিক নুরুল আবসার, দৈনিক সমাচার টেকনাফ প্রতিনিধি শহিদুল্লাহ, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন বিএমইউজে উখিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক তারেক, মুফতি আবদুল্লাহ, যুবনেতা আবসারসহ টেকনাফের বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র ও ব্যবসায়ীরা।

অনুষ্ঠানে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সাংবাদিক সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। একই সঙ্গে টেকনাফে শান্তি, উন্নয়ন ও সামাজিক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

স্বেচ্ছাসেবা শুধু দান নয়, এটি নাগরিক দায়িত্ব ও মানবাধিকারের এক উজ্জ্বল প্রতীক – মীর কাশেম

টেকনাফ উপজেলা ছাত্রদল নেতা মোঃ ইব্রাহীমের নেতৃত্বে হোয়াইক্যংয়ের ঝিমংখালীতে ধানের শীষের পক্ষে গণসংযোগ অনুষ্ঠিত

টেকনাফের বাহারছড়া ইউনিয়নে ত্রাণ বিতরণ: তুনচুইঙ্গা উপজাতি ১০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক আব্দুল্লাহ

আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরীকে বিজয় করতে হবে- মত বিনিময় সভায় বিএনপি নেতারা

যৌথ বাহিনীর অভিযানে পাচার থেকে রক্ষা পেলেন ৫ নারী শিশু ১ দালাল আটক

২০ হাজার পিস ইয়াবাসহ পৌরসভার জিয়ারু আটক

টেকনাফে নিখোঁজের ৩২ ঘণ্টা পর জেলের” লাশ” উদ্ধার

লামায় শহীদ ওয়াসিম স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ও চারা এবং ফুটবল বিতরণী অনুষ্ঠান সম্পন্ন