Saturday , 25 April 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফে আবারও জেগে উঠছে সাংবাদিকতার প্রাচীন অঙ্গন টেসাস

প্রতিবেদক
admin
April 25, 2026 2:10 am

মমতাজুল ইসলাম মনু ৷৷ দীর্ঘদিনের নীরবতা ভেঙে নতুন করে প্রাণের স্পন্দন ফিরে পাচ্ছে টেকনাফ সাংবাদিক সমিতি (টেসাস)। স্থবিরতার সেই অধ্যায়ে আজ যুক্ত হলো এক নতুন সূচনা। যেন দীর্ঘদিন পর একই ছাদের নিচে মিলিত হলো সংবাদকর্মীদের আশা, অভিজ্ঞতা আর ভবিষ্যতের স্বপ্ন।

এ উপলক্ষে শুক্রবার বিকেল ৩টায় টেসাসের প্রতিষ্ঠাতা সভাপতি সিনিয়র সাংবাদিক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে এক মতবিনিময় সভা হ্নীলা ছৈয়দুল্লাহ মার্কেটের ২য় তলায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়৷

টেকনাফের হোয়াইক্যং, হ্নীলা ও বাহারছড়া ইউনিয়নের অন্তত ২০ জন কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংগঠনের অতীত, বর্তমান ও সম্ভাবনার নানা দিক নিয়ে আলোচনা করেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ তাহের নঈম, হুমায়ুন রশিদ, জিয়াউর রহমান জিয়া, শামশুল আলম শারেক,জসিম উদ্দিন টিপু, আমান উল্লাহ কবির, রমজান উদ্দিন পটল, মুহাম্মদ জাহাংগীর আলম, জাহাংগীর আলম, ছৈয়দুল আমিন ছৌধুরী, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসেন, ফরিদুল আলম, মো. শেখ রাসেল, সাইফুল ইসলাম শাকের ও আবদুল্লাহ আল সম্রাট ৷

সভায় বক্তারা আরো বলেন, সাংবাদিকতার পেশাগত মান উন্নয়ন, ঐক্যবদ্ধতা এবং নৈতিকতার ভিত্তিতে টেসাসকে আবারও সক্রিয় ও শক্তিশালী করে তোলার এখনই উপযুক্ত সময়। তারা আরো বলেন, আমরা আর পেছনে ফিরে তাকাতে চাইনা। আমরা একটি সুসংগঠিত, গতিশীল এবং দায়িত্বশীল প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই ৷

সভাশেষে সাংবাদিক মমতাজুল ইসলাম মনুকে আহবায়ক , জসিম উদ্দিন টিপুকে যুগ্ন আহবায়ক ও ছৈয়দুল আমিন চৌধুরী প্রিমকে সদস্য সচিব করে ৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক কমিটি গঠন করা হয় ৷

উল্লেখ্য, ২০১১ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি একসময় টেকনাফের সাংবাদিকদের প্রথম ও অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে আত্মপ্রকাশ করলেও, সময়ের পরিক্রমায় তা যেন ধীরে ধীরে ঝিমিয়ে পড়েছিল নেতৃত্বের শূন্যতায়।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তান-ভারত যুদ্ধ নিয়ে তারেক রহমানের পোস্ট

গাজীপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপির চার নেতা বহিষ্কার

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু আহত ছয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগসহ সারা দেশে গণজমায়েতের ডাক এনসিপির

দেড় মাসের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

হোয়াইক্যং মিয়ানমার সীমান্তবর্তী এলাকা থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার 

করোনায় আক্রান্ত দেশে আরও ১৩ জন

স্বেচ্ছাসেবা শুধু দান নয়, এটি নাগরিক দায়িত্ব ও মানবাধিকারের এক উজ্জ্বল প্রতীক – মীর কাশেম

পুলিশ দেখে দৌড় দিয়ে পুকুরে ঝাপ দিয়েও রক্ষা পেলোনা ইউপি সদস্য

কুতুবদিয়া অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার