Sunday , 15 June 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

কন্যা সন্তান হওয়ায় শ্বশুর বাড়িতে মিষ্টির কার্টুনে ইঁটের গুড়ি উপহার’ জামাইয়ের

প্রতিবেদক
admin
June 15, 2025 1:47 pm

নিউজ বাংলা ২১ঃ

কন্যা সন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে উপহার হিসেবে মিষ্টির পরিবর্তে কার্টুনে ইটের গুঁড়া দেন জামাই মোকছেদুল ইসলাম। রৌমারীতে এ ঘটনা ঘটেছে। জানা গেছে, উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের বড় ধনতলা এলাকার সাহেব আলী ওরফে সব্দুল হকের ছেলে মোকছেদুল ইসলামের সঙ্গে একই ইউনিয়নের কাজাইকাটা এলাকার আফতার আলীর মেয়ে আছমা খাতুনের বিয়ে হয়। বিয়ের এক বছর পর তাদের ঘরে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

সন্তান জন্মের সংবাদ পেয়ে স্বামী মোকছেদুল ইসলাম শ্বশুরবাড়িতে যান। এ সময় শাশুড়ির হাতে একটি মিষ্টির কার্টুন ধরিয়ে দেন। পরে মিষ্টিমুখ করার জন্য শাশুড়ি কার্টুন খুলে দেখতে পান সেখানে কোনো মিষ্টি নেই, আছে ইটের গুঁড়া।

এ বিষয়ে স্ত্রী আছমা আক্তার বলেন, বিয়ের পর থেকে আমার স্বামী আমাকে নির্যাতন করতেন। মাঝেমধ্যে আমার পরিবারের কাছে টাকা চাইতেন। আমরা গরিব মানুষ, তাই টাকা দিতে পারিনি। এদিকে আমার গর্ভে সন্তান এসেছে, এ খবর জানার পর আরও বেশি নির্যাতন করতেন। তিনি বলতেন, ছেলে হলে সুখ পাবে, আর মেয়ে হলে দুঃখ পাবে।

এ বিষয়ে মোকছেদুল ইসলাম বলেন, আমার কন্যাসন্তান জন্ম হওয়ার কথা শুনে আনন্দে শ্বশুরবাড়িতে এক কেজি মিষ্টি ও মেয়ের পোশাক নিয়ে যাই। এখন শ্বশুরবাড়ির লোকজন মিষ্টির কার্টুনে নাকি ইটের গুঁড়া দেখেছে। এগুলো সব সাজানো। তিনি আরও বলেন, আমার স্ত্রীকে কখনো কোনো নির্যাতন করিনি। যারা এসব করাচ্ছে, আল্লাহ তাদের বিচার করবেন।

এ ব্যাপারে দাঁতভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু সাঈদ বলেন, এ বিষয়ে আমার কিছুই জানা নেই। তবে খোঁজখবর নিয়ে জানা যাবে আসলে ঘটনাটি কী ঘটেছিল।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

উখিয়া ৬৪ বিজিবির অভিযানে ৬ হাজার পিস ইয়াবা, প্রাইভেটকার, মোটরসাইকেল সহ আটক

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে দুজনের মৃত্যু আহত ছয়

জিয়া পরিবারের প্রতি সহমর্মিতায় তারেক রহমানের কৃতজ্ঞতা

আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত

পাকিস্তান-ভারত যুদ্ধ নিয়ে তারেক রহমানের পোস্ট

সাগরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবে মোঃ হোসেন (গুরাইয়া) নামের এক জেলে প্রাণ হারিয়েছেন।

ছাত্রলীগ নেতার হাতে জামায়াত নেতা খুন, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

১৭ বছর পর ধানমন্ডিতে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা

বিএনপি ক্ষমতায় গেলে সব শহীদ ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে: রিজভী

নাইক্ষ্যংছড়ির তুমব্রু’তে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার