Tuesday , 6 May 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

কক্সবাজাররে মামলায় এনসিপি নেতা কারাগারে, প্রতিবাদে সড়ক অবরোধ, মশালমিছি

প্রতিবেদক
admin
May 6, 2025 7:03 pm

নিজস্ব প্রতিবেদক কক্সবাজার
এনসিপি নেতা রাইয়ান কাশেমকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শহরে মশাল মিছিল বের করা হয়। আজ রাতে তোলা
এনসিপি নেতা রাইয়ান কাশেমকে কারাগারে পাঠানোর প্রতিবাদে শহরে মশাল মিছিল বের করা হয়। আজ রাতে তোলাপ্রথম আলো
কক্সবাজার সদরের খুরুশকুলের একটি মৎস্যখামারে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাসহ তিনজনকে আটকের পর ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এর প্রতিবাদে আজ মঙ্গলবার সন্ধ্যার পর শহরে বিক্ষোভ মিছিল ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের ঘটনা ঘটেছে। সন্ধ্যা থেকে সর্বস্তরের জনসাধারণের ব্যানারে এই বিক্ষোভ হয়। রাত সাড়ে ৯টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কারাগারে যাওয়া এনসিপি নেতার নাম রাইয়ান কাশেম। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কক্সবাজারের সমন্বয়ক ছিলেন। তাঁর বাবা জাহাঙ্গীর কাশেম আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি। অন্য দুজন হলেন জাহাঙ্গীর কাশেমের মালিকানাধীন খুরুশকুলের আল্লাহওয়ালা হ্যাচারির নৈশপ্রহরী মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ মিজান।
পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার মধ্যরাতে খুরুশকুল পুরোনো সেতুসংলগ্ন আল্লাহওয়ালা হ্যাচারিতে আলী আবকর নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। তিনি খুরুশকুল ইউনিয়নের কুলিয়াপাড়ার বাসিন্দা আলী আহমদের ছেলে।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ সোমবার রাতে রাইয়ান কাশেম, মোহাম্মদ হোসাইন ও মোহাম্মদ মিজানকে আটক করে। আজ দুপুরে তিনজনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আখতার জাবেদের আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর আজ রাত সোয়া ১০টায় আলী আকবরের স্ত্রী বাদী হয়ে রাইয়ানসহ কারাগারে পাঠানো তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন। পুলিশ বলছে, ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হবে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

সাগরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবে মোঃ হোসেন (গুরাইয়া) নামের এক জেলে প্রাণ হারিয়েছেন।

সীমান্ত পতে মাছের খাবারের আড়ালে ভারতীয় পণ্য পাচার, আটক করল বিজিবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ারের প্রকৃত “খুনি’ খুঁজতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম সাদা দ‌লের

পিআর ও জুলাই সনদের দাবীতে কক্সবাজারে মানববন্ধন অনুষ্ঠিত

লামায় ধ্বংস করা হলো শুরু হলো নিষিদ্ধ ঘোষিত আকাশ মনি ও ইউক্যালিপটাস গাছের চারা

বাহার ছড়া ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি জয়নাল আবেদীন সভাপতি ও মেহেদী হাসানের সাংগঠনিক কার্যক্রমে আর কোনো বাধা নেই

টেকনাফে কমিউনিটির সংগৃহীত উপকরণ দিয়ে তরুণ-তরুণীদের সেতু নির্মাণ

টেকনাফে জোড়া আঘাতে দক্ষিণ লম্বরীতে ৬ ও নোয়াখালীপাড়ায় ৮ ভুক্তভোগী উদ্ধার এবং মানব পাচারকারী চক্রের ৩ সদস্য আটক

যৌথ বাহিনীর অভিযানে পাচার থেকে রক্ষা পেলেন ৫ নারী শিশু ১ দালাল আটক

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত