Friday , 9 May 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

অবৈধভাবে মায়ানমার পাচারকালে চট্টগ্রাম পতেঙ্গায় ইলেক্ট্রনিক ডিভাইসসহ ৬ জন পাচারকারীকে আট’ক করেছে কোস্ট গার্ড

প্রতিবেদক
admin
May 9, 2025 1:10 pm

অবৈধভাবে মায়ানমারে পাচারকালে চট্টগ্রামের পতেঙ্গায় ইলেকট্রনিক ডিভাইসসহ ৬ জন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

শুক্রবার ৯ মে ২০২৫ তারিখ বিকেলে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ৮ মে ২০২৫ তারিখ ভোর ৪ টায় বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন কাফকো জেটি সংলগ্ন কর্ণফুলী চ্যানেল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন একটি সন্দেহভাজন কাঠের বোট তল্লাশী করে ১০ টি অত্যাধুনিক ওয়াকি টকি সেট, ১০ টি ওয়াকি টকি চার্জার, ২ টি সাবমার্সিবল পাম্প, ১ টি স্যামসাং ট্যাব ও পাচারের কাজে ব্যবহৃত ১ টি ইঞ্জিনচালিত কাঠের বোটসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় উক্ত পাচারকারীরা দীর্ঘদিন অবৈধভাবে পাচার কাজের সাথে জড়িত ছিল।

আটককৃত পাচারকারীদের বিবরণঃ
মোঃ সাইফুল (৩০) কক্সবাজারের বাসিন্দা এবং মোঃ আক্কাস (৩০), মোঃ লোকমান (৪৫), মোঃ জসিম (৩৫), মোঃ মোতাহার (৬২), মোঃ ইব্রাহিম (২৫) ভোলার বাসিন্দা।

পরবর্তীতে আটককৃত আসামীদের কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয় এবং জব্দকৃত মালামালের আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘন্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পাচার রোধ অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

স্বাক্ষরিত/-
হারুন-অর-রশীদ
লেঃ কমান্ডার বিএন
মিডিয়া কর্মকর্তা
বাংলাদেশ কোস্ট গার্ড

প্রেস বিজ্ঞপ্তি

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

টেকনাফে বিজিবির বিশেষ অভিযানে ২ জন মানব পাচারকারী আটক

ম্যারাডোনা না মেসি, স্কালোনির কাছে সর্বকালের সেরা যিনি

ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে সচিবালয় অভিমুখে বিক্ষোভ মিছিলের ঘোষণা

হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক ৯নং ওয়ার্ড কমিটি ও কর্মী সভা অনুষ্ঠিত

২৭তম মাহফিলে অংশ নেবেন মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ: প্রস্তুতি জোরদার করেছে আয়োজকরা

হোয়াইক্যং রইক্যং বড়খিলে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় পারভীন আক্তার ও তার দুই ভাই গুরুতর আহত

বিএনপির দুই গ্রুপে উত্তেজনার জেরে কর্নেল গ্রুপের ওপর হামলা: অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ বিএনপির

র‌্যাব-১৫ ‘র’ অভিযানে ৩৭ রোহিঙ্গা ও এক নারী আশ্রয়দাতা আটক

লামায় অতিবৃষ্টিতে সড়কের উপর পাহাড় ধস,