Sunday , 22 June 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

ঢাকা থেকে বগুড়ার আলোচিত যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদক
admin
June 22, 2025 6:27 am

ডেস্ক রিপোর্টঃ-
বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা আব্দুল মতিন সরকারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার মোহাম্মদপুর বসিলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবদুল মতিন সরকার বগুড়া শহর যুবলীগের বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বগুড়া শহরের চকসূত্রাপুর এলাকার মৃত মজিবর রহমান সরকারের ছেলে।

এসব তথ্য নিশ্চিত করে বগুড়া ডিবির ওসি ইকবাল বাহার।

তিনি বলেন, ‘মতিন সরকারের বিরুদ্ধে হত্যা মামলা ছাড়াও অস্ত্র, মাদক আইনেও একাধিক মামলা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর নতুন করে একাধিক হত্যা মামলায় আসামি হওয়ায় তিনি আত্মগোপনে ছিলেন। জেলা ডিবির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে এগারো টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

তার বিরুদ্ধে ১০ বছরের সাজা গ্রেফতারী পরোয়ানাসহ বৈষম্য বিরোধী আন্দোলনের ১০টি মামলা রয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

দেড় মাসের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান

ফেনী সোনাগাজী উপজেলা থেকে এমডিপির দুই নেতার পদত্যাগ

নিম্ন ও উচ্চ আদালতকে ‘ফ্যাসিস্টমুক্ত’ করতে হবে: সালাহউদ্দিন আহমদ

আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরীকে বিজয় করতে হবে- মত বিনিময় সভায় বিএনপি নেতারা

হাইকোর্ট বিভাগের আইনজীবী হলেন টেকনাফের ফারজানা

উখিয়া উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে ছাত্রবিষয়ক সম্পাদক মনোনীত ছাত্রদলনেতা জয়নুল আবেদিন জয়

বাংলাদেশ সফরে আসছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মাদ বিন সালমান

হ্নীলা ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান পদে প্রার্থী আজিজুল বশির মোহাম্মদ

হ্নীলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ- টেকনাফ উপজেলা (উত্তর) শাখা কার্যালয় উদ্বোধন।