Friday , 6 June 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

গাজায় হামাসবিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করলেন নেতানিয়াহু

প্রতিবেদক
admin
June 6, 2025 11:25 am

ডেক্স রিপোর্ট :
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ব্যবহার করছে তাঁর দেশ। গাজায় নতুন দফায় সামরিক হামলায় অন্তত ৫২ জন ফিলিস্তিনি নিহত হওয়ার পর তিনি এমন স্বীকারোক্তি দিয়েছেন।

গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, নিরাপত্তা কর্মকর্তাদের পরামর্শে সরকার গাজার অভ্যন্তরীণ প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠীগুলোকে ‘সক্রিয়’ করেছে।

এর আগে নেতানিয়াহু গাজায় এমন কৌশল প্রয়োগ করছেন বলে সাবেক প্রতিরক্ষামন্ত্রী অ্যাভিগদর লিবারম্যান অভিযোগ করেছিলেন।
নেতানিয়াহুর এ বিবৃতির মাধ্যমে ইসরায়েল সরকার প্রথমবারের মতো কিছু প্রভাবশালী গোত্রভিত্তিক সশস্ত্র ফিলিস্তিনি গোষ্ঠীকে সমর্থন দেওয়ার কথা স্বীকার করল। ত্রাণকর্মীদের অভিযোগ, ইসরায়েলের অবরোধের কারণে পুরো গাজা যখন দুর্ভিক্ষের মুখে আছে তখন এই গোষ্ঠীগুলো হামলা চালাচ্ছে এবং ট্রাক থেকে ত্রাণ চুরি করছে।
মার্কিন বার্তা সংস্থা এপিকে উদ্ধৃত করে এক ইসরায়েলি কর্মকর্তা বলেন, নেতানিয়াহু যে গোষ্ঠীগুলোর কথা বলছেন তার একটি তথাকথিত ‘পপুলার ফোর্সেস’। এই গোষ্ঠীর নেতৃত্ব দিচ্ছেন ইয়াসের আবু শাবাব। তিনি রাফা এলাকার একজন স্থানীয় গোত্রপ্রধান।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

গানম্যান পেলেন এনপিপির ৬ নেতা সহ ২০ জন

পাকিস্তানের লাহোরে সকালে “বিস্ফোরণের’ শব্দ

৭০ টি ঘর নিয়ে গঠিত অবহেলিত এলাকায় নেই কোনো মসজিদ’উদ্যোগে সামিল হতে সকলের সহযোগিতা চেয়েছেন এলাকাবাসী

হ্নীলা ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চেয়ারম্যান পদে প্রার্থী আজিজুল বশির মোহাম্মদ

জাতির উদ্দেশে সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নাইক্ষ্যংছড়ির তুমব্রু’তে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে ডাকাতের এলোপাতাড়ি গুলিতে এক তরুণী নিহত

কুতুবদিয়া অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

পদত্যাগ করলেন জাকসু নির্বাচন কমিশনার মাফরুহী সাত্তার

আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত