Friday , 24 April 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফে সামাজিক ও পেশাজীবি সংগঠন দিয়ে কৌশলে ঐক্যবদ্ধ হচ্ছে আওয়ামী লীগ শনিবার ১ম সভা মিলকি রিসোর্টে

প্রতিবেদক
admin
April 24, 2026 3:02 am

বিশেষ প্রতিনিধিঃ

শেখ হাসিনার পালানোর পরে ইউনুস সরকারে আমলে নির্বাচনে অংশ গ্রহন নিয়ে আওয়ামী লীগের একটি অনলাইন ভার্চুয়ালি বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে শেখ হাসিনা নেতা কর্মীদের উদ্দেশ্য করে বলেছিলেন, আমরা যদি আওয়ামী লীগের নাম দিয়ে নির্বাচনে অংশ গ্রহন করতে না পারি, তা হলে সারা দেশে বিভিন্ন ভাবে সামাজিক, পেশাজীবি, ক্রীড়া ও ক্লাব সমিতির গঠন করে দল কে শক্তিশালী করে স্থানীয় নির্বাচন অংশ গ্রহন বা সংগঠন কে গতিশীল করতে হবে। সে নির্দেশনা যেন এবার কক্সবাজার টেকনাফ থেকে শুরু হচ্ছে। আগামী ইউনিয়ন, উপজেলা বা পৌরসভা নির্বাচন কে সামনে রেখে কৌশলে দল গুচাতে বিভিন্ন সামাজিক সংগঠনের নাম দিয়ে দ্রুত ঐক্যবদ্ধ হচ্ছে টেকনাফের আওয়ামী লীগের সমস্ত সংগঠন। যার একটি যাত্র টেকনাফ উপজেলা প্রেসক্লাব নামের সংগঠন টি। পরিক্ষা মুলক টেস্ট হিসেবে তারা উক্ত সংগঠন নিয়ে প্রাথমিক ভাবে কার্যক্রম শুরু করেছেন। উপজেলা প্রেসক্লাবের নাম দিয়ে মানব পাচারের আসামি, মাদক মামলার আসামি, প্রতারক, বৈষম্য বিরোধী হত্যা চেষ্টা মামলার আসামি সহ বিভিন্ন অপকর্মে জড়িতদের নামে বেনামে ফেইসবুক আইডি খুলে প্রেসকার্ড বানিয়ে দিয়ে সাংবাদিকতার মত মহান পেশা কে কলঙ্কিত বা নষ্ট করতে বানানো হচ্ছে সাংবাদিক। যাতে সাংবাদিক পরিচয় দিয়ে সরকারের বিভিন্ন দপ্তরের প্রবেশ করে বা বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ করে পোপনে আওয়ামী লীগের মনিটরিং কমিটিতে পৌঁছাতে পারেন। যারা আওয়ামী লীগের বর্তমান কমিটিতে সংযুক্ত আছে বলে অনেকেই অভিযোগ করেছেন।

যে উপজেলা প্রেসক্লাবে আওয়ামী লীগের সরকারের সময় ” বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ , স্বাধীনতা শ্লোগান ছিল, বর্তমানে সেটি বাদ দিয়ে আওয়ামী লীগের পরিচয় গোপন করে সে শ্লোগানে শুধু উপজেলা প্রেসক্লাব নাম দিয়ে জড়ো হচ্ছে তারা। স্থানীয় রাজনৈতিক নেতারা মনে করেন, তারা যদি কৌশলে এভাবে জড়ো হয়, তাহলে ভবিষ্যতে সরকারের উন্নয়ন ব্যাহত করতে বিভিন্ন ভাবে মিথ্যা, অপপ্রচার ও ষড়যন্ত্র করে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী কে বিপদে ফেলতে পারে বলে ধারণা করেছে। তাই দ্রুত তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহবান করেছেন।

বিএনপি নেতা মাহফুজুর রহমান জানান, তারা সম্পুর্ন আওয়ামী লীগের বর্তমান রানিং কমিটির বিভিন্ন ইউনিটের নেতা বা কর্মী। টেকনাফ পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিভিন্ন মামলার আসামি নুর হোসাইনের নেতৃত্বে তারা ঐক্যবদ্ধ হচ্ছে। যাদের সাংগঠনিক পরিচয়,
টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসাইন, টেকনাফ পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই ভাংচুর মামলার আসামি নুরুল হোসাইন, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম খোকন, হত্যা চেষ্টা মামলার আসামি ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগেন এক আংশের সহ প্রচার সম্পাদক এবং ২০১৮ সালের নির্বাচনের ভোট ডাকাত  উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ রহমান, মৎসবীজ লীগ হোয়াইক্যং শাখার সভাপতি মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদ মোঃ শব্বির আহমদ ( শব্বির বলি), বঙ্গবন্ধু সৈনিক লীগ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিক এবং অপহরণ মামলার আসামি ও সেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য সোলতান আহমদ তুকায় সহ অনেকেই।

টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী বলেছেন, বিএনপি বহু দলীয় গণতন্ত্রে বিশ্বাস করেন। আমি আশা করি বিগত ফ্যাসিস্ট আমলে যারা বিভিন্ন ভাবে মামলার পর মামলা দিয়ে মানুষ কে হয়রানি করেছে, জমি -ঘরবাড়ি দখল করে মানুষ কে কষ্ট দিয়েছে, সেই মানুষ গুলো যে সংগঠন বা নাম দিয়ে আসুক না কেন? তাদের আর জনগণ সমর্থন দেবেনা এবং কোথাও দাঁড়াতে পারবে না।

টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক তদন্ত সুকান্ত চৌধুরী জানান, উক্ত বিষয়ে আমরা জানিনা। তবে এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

উপজেলা প্রেসক্লাবের নাম দিয়ে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা টেকনাফে ফের উজ্জীবিত হচ্ছে তারা হলেন , টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসাইন। টেকনাফ পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই ভাংচুর মামলার আসামি নুরুল হোসাইন। টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি নজরুল ইসলাম খোকন, হত্যা চেষ্টা মামলার আসামি ও টেকনাফ উপজেলা আওয়ামী লীগেন এক আংশের সহ প্রচার সম্পাদক এবং ২০১৮ সালের নির্বাচনের ভোট ডাকাত  উপজেলা সেচ্ছাসেবক লীগের প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ রহমান, মৎসবীজ লীগ হোয়াইক্যং শাখার সভাপতি মোজাম্মেল হক, টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদ মোঃ শব্বির আহমদ ( শব্বির বলি), বঙ্গবন্ধু সৈনিক লীগ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শফিক এবং অপহরণ মামলার আসামি ও সেচ্ছাসেবক লীগের উপজেলা সদস্য সোলতান আহমদ তুকায় সহ অনেকেই।
তৃনমূল বিএনপির নেতারা মনে করেন, আইন শৃঙ্খলা বাহিনীর অজান্তে যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা এভাবে কৌশলে অগ্রসর হয়। তাহলে টেকনাফে যে কোন মুহূর্তে বিশৃঙ্খলা হতে পারে। তাই না হওয়ার আগে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্তা নিতে সংকারের সহযোগিতা কামনা করি।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

দুর্নীতি আর বিএনপি একসঙ্গে চলবে না কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জি কে গউছ

বিয়ের আগে সম্পর্ক করা নিয়ে ইসলাম যা বলছে

টেকনাফে কালামের বসত ঘরের জুতার ভিতরে লুকানো ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার নগদ ২লক্ষ ১৬ হাজার টাকা ও ১টি মোবাইল ফোনসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিএনপির দু’পক্ষের দ্ব*ন্দ্ব প্রধান শিক্ষককে বের করে দিয়ে কক্ষে তালা, চেয়ার ঝুলছে গাছে

নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির দল থেকে বহিষ্কার

দলিয় পরিচয় গোপন করে টেকনাফে এবার ভিন্নাঙ্গিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রম শুরু

সাইবার ট্রাইব্যুনাল আদালত চট্টগ্রামে শাহজাহান চৌধুরীর মামলা

২১ বছর বয়সে হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক

আমরা দুর্নীতিমুক্ত ও কোরআন সুন্নাহভিত্তিক সমাজ গড়ব:আল্লামা ফয়জুল করীম

জাতীয় নির্বাচন পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: প্রেস সচিব