Monday , 2 March 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
March 2, 2026 3:11 pm

সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

 

মোঃ আজিজ উল্লাহ, টেকনাফ: ৫ ম বারের মতো নির্বাচিত কক্সবাজার-৪ (উখিয়া -টেকনাফ) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী’র সাথে  টেকনাফ উপজেলায় কর্মরত সকল সরকারি দপ্তরের প্রধানদের  পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ২ ফেব্রুয়ারি ২০২৬ ইং বেলা ৪ ঘটিকার সময় টেকনাফ উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ ইমামুল হাফিজ নাদিমের সভাপতিত্বে উক্ত সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

 

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেন , উপজেলা ও পৌরসভার সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং দাপ্তরিক কার্যক্রমে সমন্বয় জোরদারের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন । এ সময়  সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী সকল দপ্তরকে জনগণের কল্যাণে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

 

 

তিনি আরো বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সকল কর্মকর্তা ও কর্মচারীদের জনগণের সেবায় সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সীমান্ত জনপদ টেকনাফ উপজেলা বাংলাদেশের সর্বশেষ উপজেলা হিসাবে সর্বোচ্চ পরিচিতি রয়েছে। আপনারা সকলে এই উপজেলাকে নিজেদের উপজেলা হিসেবে আন্তরিকভাবে কাজ করে যাবেন এটি হচ্ছে আমার প্রত্যাশা।টেকনাফ উপজেলা অন্যান্য উপজেলা থেকে শিক্ষা দীক্ষায় পিছিয়ে পড়া একটি উপজেলা।এ জনপদের মানুষ আন্তরিক এবং তাদের অধিকার নিশ্চিত করে দিতে পারলে তারা কর্মকর্তাদের প্রতি সদা কৃতজ্ঞতা জানাই।সীমান্ত উপজেলা হিসেবে এটি স্পর্শকাতর ,মাদক, মানবপাচার,অপহরণ সহ বিভিন্ন অপকর্ম সংক্রান্তে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

এছাড়া টেকনাফ স্থল বন্দরকে পুনজ্জীবিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন নবনির্বাচিত সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

 

 

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টেকনাফ সহকারী কমিশনার ভূমি রাকিবুল হাসান চৌধুরী , টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা অনিক চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান, কোষ্টগার্ড কর্মকর্তা শাহীন, মৎস্য কর্মকর্তা উন্মুল ফারাহ বেগম তাজকিরা, টেকনাফ  উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী পরিচালক ওমর ফারুক, সমবায় কর্মকর্তা কবির হোসেন, আনসার ভিডিপির কর্মকর্তা রোকেয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

 

এছাড়া রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি টেকনাফ উপজেলা সভাপতি এ্যাডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কক্সবাজার জেলা যুবদলের সহ সভাপতি জাহেদ মাহমুদ,টেকনাফ পৌর বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক (সাবেক মেম্বার) , সহ-সভাপতি ও কমিশনার এনামুল হাসান, বিএনপি নেতা আব্দুল জব্বার,হৃীলা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলীসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

ঢাকাস্থ চিরিরবন্দর ও খানসামাবাসীর সাথে জামায়াত পদপ্রার্থী আফতাব উদ্দিন মোল্লার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপর অবৈধ হাট- বাজার উচ্ছেদের নামে চোর-পুলিশ খেলা

১৭ বছর পর ধানমন্ডিতে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা

টেকনাফে ১ লক্ষ ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার, আটক-২

রাজবাড়ী বিআরটিতে, দুদকের অভিযান, আটক ৪

বরাদ্দের চাল পাননি ৬৩ হাজার জেলে ২৭ দিনেও

টেকনাফ মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে অপহরণ ও মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা আব্দুল আলী গ্রেফতার

মোহনপুরে সেনাবাহিনীর গাড়িতে ট্রাকের ধাক্কা, ৮ সেনা সদস্য আহত

উখিয়ায় দুর্গাপূজা ঘিরে র‍্যাবের কড়া নিরাপত্তা উখিয়ায় মহাষষ্ঠী দিয়ে আজ থেকে দুর্গাপূজার সূচনা

পাকিস্তানের লাহোরে সকালে “বিস্ফোরণের’ শব্দ