Thursday , 15 January 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

হোয়াইক্যংয়ে ৮ দফা দাবীতে মানববন্ধন আনুষ্টিত বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সহিংসতা : হুমকির মুখে মানুষের জীবন

প্রতিবেদক
admin
January 15, 2026 2:59 pm

মাহফুজর রহমান মাসুম

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে গুলিবর্ষণ ও সীমান্ত হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় মানুষের জীবন চরম হুমকির মুখে পড়েছে। সীমান্তবর্তী গ্রামগুলোতে আতঙ্ক বিরাজ করছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।
স্থানীয়দের অভিযোগ, মিয়ানমার অভ্যন্তরে চলমান সংঘাতের প্রভাব দীর্ঘদিন ধরেই বাংলাদেশ সীমান্তে এসে পড়ছে। সম্প্রতি লম্বাবিল এলাকায় গুলির শব্দ ও হত্যাকাণ্ডের ঘটনায় সীমান্তবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এতে শিক্ষার্থী, কৃষক ও জেলেসহ সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এ পরিস্থিতিতে সীমান্তে নিরাপত্তা জোরদার এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবিতে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ মানববন্ধন কর্মসূচিতে সাবেক হুইপ ও সাংসদ শাহ জাহান চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সরকারের কাছে আট দফা দাবি তুলে ধরেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে—
এই বর্বর ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা; বাংলাদেশ–মিয়ানমার সীমান্তবর্তী এলাকার নিরীহ জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা; সীমান্তে গোলাগুলি ও সহিংসতা বন্ধে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ গ্রহণ; শিক্ষার্থী ও সাধারণ মানুষের নিরাপদ জীবন নিশ্চিতে রাষ্ট্রের সর্বোচ্চ হস্তক্ষেপ; মানবিকতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ অবস্থান; ‘নিরাপদ সীমান্ত চাই—নিরীহ মানুষের রক্ত চাই না’ স্লোগান বাস্তবায়ন; সরকারি ব্যবস্থাপনায় নাফ নদীতে মাছ ধরার সুযোগ সৃষ্টি; এবং গুলিবিদ্ধ হানিফের উন্নতমানের চিকিৎসার ব্যবস্থা করা।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে ফিলিং স্টেশনে কালোবাজারি: জরিমানা মাত্র ৬ হাজার টাকা, ক্ষোভ

নীলফামারী-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

সাবেক চেয়ারম্যান মরহুম মুনির আহমদ চেয়ারম্যানের বর্ণাঢ্য জীবন

উখিয়া ৬৪ বিজিবির অভিযানে ৬ হাজার পিস ইয়াবা, প্রাইভেটকার, মোটরসাইকেল সহ আটক

গ্রাহকদের সুবিধা দিতে সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু

টেকনাফে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন অনুষ্ঠিত।

টেকনাফের কবি আজিজুর রহমান এর দ্বিতীয় কাব্যগ্রন্থ ‘লোনাজলের ঢেউ ‘ এর মোড়ক ও পাঠ উন্মোচন হলো

উখিয়া সাগরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে জেলে মোঃ হোসেন”মৃত্যু

নাফ নদীতে আরাকান আর্মির গুলিতে দুই বাংলাদেশি জেলে আহত

আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত