Wednesday , 3 December 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

বিএনপি সরকার ক্ষমতায় আসুক না আসুক অবহেলিত রইক্ষ্যং এলাকায় একটি স্কুল করে দেয়া হবে। সাবেক এমপি ও হুইপ শাহজাহান চৌধুরী

প্রতিবেদক
admin
December 3, 2025 5:03 pm

মুহাম্মদ তাহের নঈমঃ

টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ১০ নং সাংগঠনিক ওয়ার্ড রইক্ষ্যং বাজারে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠকে জেলা বিএনপির সভাপতি, সাবেক সাংসদ ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন,
বিগত ২৪ বছরে হোয়াইকং ইউনিয়নে যথাযত উন্নয়ন হয়নি,রাস্তা ঘাটের উন্নয়ন হয়নি, ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করলে এলাকায় উন্নয়নের জোয়ার হবে।বেকার যুবকরা চাকরি পাবে,মহিলাদের কর্ম সংস্থান হবে,অসহায় মা বোনদের ফ্যামলিকার্ড দেয়া হবে। তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বলেন,বিগত স্বৈরাচার আওয়ামী সরকার জিয়া পরিবারের উপর স্টিমরোলার রোলার চালিয়েছে, বেগম জিয়ার ঘরবাড়ি তচনচ করেছে,চিকিৎসা করার সুযোগ দেয়নি। তারেক জিয়াকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে দেশ ছাড়া করে রেখেছে। বেগম জিয়ার সাথে অমানবিক আচরণ করা হয়েছে। ফলে বেগম জিয়ার শারিরীক অবস্থা আজ সংকটাপন্ন।
তিনি জামায়াতের বিভ্রান্তমূলক কর্মকান্ডের সমালোচনা করে বলেন, জান্নাতের টিকেট দেয়ার নামে সাধারণ মুসলমানদের ধোঁকা দেয়া হচ্ছে। এব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে।

বুধবার (০৩রা ডিসেম্বর ) সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের রইক্ষ্যং বাজার প্রাঙ্গণে বিএনপি,যুবদল ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী একথা বলেন।

উপজেলা যুবদলের সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য জুনাইদ আলী চৌধুরীর সভাপতিত্বেঅনুষ্ঠিত সভায়
টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী……. উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এইচএম ওসমান গণী ,উপজেলা কৃষক দলের সভাপতি গিয়াস উদ্দিন, হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী ফেরদৌস আহমদ,ইউনিয়ন সেক্রেটারি দিল মোহাম্মদ মেম্বার,সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলম,উপজেলা মৎসজীবিদলের সভাপতি আবুল কালাম সিকদার,৯ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ রফিক, হোয়াইক্যং ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল কুদ্দুস,
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আনোয়ার পাশা,১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল আলম,১০ নং ওয়ার্ড যুবদল সভাপতি, হেলাল, ১০ নং ওয়ার্ড যুবদল সহ-সভাপতি নুরুল আমিন(বাবুল),১০ নং ওয়ার্ড সেক্রেটারি মীর কাশেম,যুবদলের সেক্রেটারি ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক আব্দু শুক্কুর, ইউনিয়ন উত্তর শাখা মৎস্য জীবিদলের সহসভাপতি মোঃ বেলাল উদ্দিন, যুবদলের সহসভাপতি মোহাম্মদ আলী,ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো আবুল কাশেম, যুবদল সহ সভাপতি মো ফারুক, যুবদলের মোহাম্মদ সেলিম প্রমুখ বক্তব্য রাখেন। বৈঠক শেষে
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ মুনাজাত পেশ করেন রইক্ষ্যং জামে মসজিদের খতীব মাওলানা ওসমানগণী।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

টেকনাফ উপজেলার হ্নীলায় অবস্থিত ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক। লুৎফর টেলিকম সেন্টারের স্বত্বাধিকারী লুৎফর আমিন বলেন গ্রাহকদের সেবার মান উন্নয়নের লক্ষে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকটি নতুন জায়গায় স্থানান্তর করতে যাচ্ছি। তিনি বিষয়টি তার ফেসবুক পেইজেও শেয়ার করেছেন।ফেসবুকে তিনি বলেন। সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং হ্নীলা বাজার আউটলেট মের্সাস লুৎফর টেলিকম সেন্টার বর্তমানে আবু বক্কর মুন্সি মার্কেটের ২য় তলায় অবস্থিত থাকলেও, আগামী ১লা জানুয়ারি ২০২৬ ইং থেকে শাখাটির কার্যক্রম স্থানান্তরিত হয়ে জামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসা মার্কেটের ২য় তলায়(ইউনিয়ন ব্যাংকের পাশ্বে)নতুন ঠিকানায় পরিচালিত হবে। অতএব সম্মানিত গ্রাহকদের আগামী ১লা জানুয়ারি ২০২৬ তারিখ থেকে নতুন ঠিকানায় এসে সকল প্রকার ব্যাংকিং সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে আপনাদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদান্তে, লুৎফর আমিন স্বত্বাধিকারী ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং হ্নিলা বাজার আউটলেট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ ঘোষণা

হোয়াইক্যংয়ে জামায়াতের সমর্থনে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

২৭তম মাহফিলে অংশ নেবেন মুফতি সাইয়্যিদ ফয়সাল নাদিম শাহ: প্রস্তুতি জোরদার করেছে আয়োজকরা

বিএনপির দুই গ্রুপে উত্তেজনার জেরে কর্নেল গ্রুপের ওপর হামলা: অর্ধশত মোটরসাইকেল ভাঙচুর

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পাশে মিললো যুবকের ৩ টুকরো মরদেহ

টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ৩০ হাজার পিস ইয়াবা, ১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ

ইসরাইলি বাহিনীর বোমাবর্ষণে ২৪ ঘণ্টায় আরও ১২৫ ফিলিস্তিনি” নিহত’

কুতুবদিয়া অজ্ঞাত পরিচয়ের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

বর্তমান অন্তর্বর্তী সরকার দেশের মাঝারি ও ক্ষুদ্র শিল্পের বিকাশে আন্তরিক: প্রধান উপদেষ্টা