Sunday , 11 January 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফ সীমান্ত গোলাগুলি শিশু গুলিবিদ্ধ, ৫৩ বিদ্রোহী আটক

প্রতিবেদক
admin
January 11, 2026 5:42 pm

মাহফুজুর রহমান মাসুম বিশেষ প্রতিবেদকঃ

মিয়ানমারের রাখাইন রাজ্য দখলে নেওয়া আরকান আর্মির (এএ) সঙ্গে টানা চার দিনের সংঘর্ষে বহু হতাহতের খবর পাওয়া গেছে।

গতকাল দিবাগত রাত থেকে ভোর পর্যন্ত দুপক্ষের ব্যাপক গুলিবিনিময়ে সীমান্ত এলাকা কেঁপে ওঠে আতঙ্কে সাধারণ মানুষ।
রোববার ভোর ৬টা পর্যন্ত গুলিবিনিময় চলছিল। সকালে আরকান আর্মি রোহিঙ্গা বিদ্রোহীদের নিশানা করে কয়েকটি ড্রোন হামলা চালায়। এতে রোহিঙ্গা বিদ্রোহীরা পিছু হটলে আরকান আর্মি তাদের তাড়া করে বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে অনুপ্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে লম্বা বিল হাজী মোহাম্মদ হোসাইন প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্রী হুজাইফা সুলতানা আফনান
(৯) গুলিবিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় প্রথমে এমএসএফ হাসপাতাল, পরে আশঙ্কাজনক অবস্থায় চমেকে পাঠানো হয় ।
গুলিবিদ্ধ হওয়ার খবরে এলাকায় সড়ক অবরোধ করে ভিক্ষুক করে জনতা দুই হতে ৩ ঘন্টা যাবত গাড়ি চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে সাবেক হুইপ সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করে উত্তেজিত জানা থাকে সান্তনা দেন।
সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, গুলিবিদ্ধ হুজাইফা এখনো জীবিত আছে বলে জানিয়েছেন পিতা জসিম উদ্দিন।

তিনি বলেন, ‘আমার হুজাইফা সকালে স্কুলে যাওয়ার আগে বাড়ির সামনে খেলছিল। একপর্যায়ে আরকান আর্মি বেড়িবাঁধের ওপরে এসে এলোমেলো গুলি ছোড়ে। এতে আমার মেয়ে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে যায়।’
পরে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর ৫৩ জন সদস্য পালিয়ে আসার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। তাদের মধ্যে তিন-চারজন গুলিবিদ্ধও রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন।

পরিস্থিতি আপাতত শান্ত ।সাবেক হুইপ সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী ও সেনাবাহিনীর হস্তক্ষেপে সড়ক অবরোধ তুলে নিয়েছে জনতা।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

হোয়াইক্যং সীমান্ত দিয়ে অনুপ্রবেশকালে এক বৃদ্ধা রোহিঙ্গা নারীর মৃত্যু

এনসিপির ৭ নেতার পদত্যাগ

সাংবাদিকের ওপর “হামলার’ ঘটনায় গ্রেপ্তার ২

সীমান্ত পতে মাছের খাবারের আড়ালে ভারতীয় পণ্য পাচার, আটক করল বিজিবি

চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রীকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড

বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় ৫ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের

রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই।

টেকনাফে ১টি অবৈধ ট্রলিং বোট,২০০ কেজি সামুদ্রিক মাছসহ ১৭ জন জেলে আটক

৫২ পিচ ইয়াবা মোটরসাইকেল সহ দুই যুবক আটক

টেকনাফে প্রায় ২ কোটি ৫৫ লক্ষ টাকার ইয়াবা নিয়ে ২ কারবারি আটক