Friday , 3 April 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফ সদরের রাজার ছড়ার শীর্ষ ইয়াবা গডফাদার আবু বক্করের চক্রের বিরুদ্ধে র‌্যাবের সফল অভিযান: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১, মূল হোতারা পলাতক

প্রতিবেদক
admin
April 3, 2026 3:31 pm

নিজস্ব প্রতিবেদক, টেকনাফ:

কক্সবাজারের টেকনাফে শীর্ষ ইয়াবা গডফাদার হিসেবে পরিচিত ইলিয়াসের ছেলে আবু বক্করের চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু বক্করের বড় ভাই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১৫।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রাজারছড়া এলাকায় র‌্যাব-১৫, সিপিসি-১ টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তি ফরিদুল আলম (৪০), পিতা মো. ইলিয়াস, সাং- রাজারছড়া, টেকনাফ সদর ইউনিয়ন। এ ঘটনায় পলাতক রয়েছে মো. হোসাইন (৪৫), যাকে আবু বক্করের নেটওয়ার্কের সক্রিয় সদস্য ও এই চালানের মূল হোতা হিসেবে উল্লেখ করেছে র‌্যাব।
র‌্যাব জানায়, অভিযানের সময় তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ফরিদুল আলমকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তবে কৌশলে পালিয়ে যায় মো. হোসাইন। পরে গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামীর শয়নকক্ষের খাটের নিচ থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ২৫০টি জিপারযুক্ত পলিপ্যাকেটে মোট ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন (রেডমি এ৩) জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল এবং এই চক্রের পেছনে রয়েছে শীর্ষ ইয়াবা গডফাদার আবু বক্করের নিয়ন্ত্রণ।
র‌্যাব-১৫ জানায়, গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং পলাতক আসামীসহ চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে র‌্যাবের এ ধরনের কঠোর অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

হোয়াইক্যংয়ে অপহরণের ১০ ঘন্টা পরে, মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন সিএনজি চালক

সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

উখিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে শ্বশুর বাড়িতে জামাতা” খুন’

আগামী নির্বাচনে শাহজাহান চৌধুরীকে বিজয় করতে হবে- মত বিনিময় সভায় বিএনপি নেতারা

২১ বছর বয়সে হওয়া যাবে নির্বাচন পর্যবেক্ষক

হাইকোর্ট বিভাগের আইনজীবী হলেন টেকনাফের ফারজানা

জামায়াত আমির বলেন : এই পরিস্থিতিতে নির্বাচন কিসের, কী নির্বাচন হবে

টেকনাফ সদরের রাজার ছড়ার শীর্ষ ইয়াবা গডফাদার আবু বক্করের চক্রের বিরুদ্ধে র‌্যাবের সফল অভিযান: ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ১, মূল হোতারা পলাতক

হোটেলে আটকে রেখে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার: প্রেস সচিব