Saturday , 30 August 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফে বিজিবি’র চেকপোস্ট ১০ হাজার ইয়াবা ও সিএনজি সহ দুই মাদক কারবারি আটক

প্রতিবেদক
admin
August 30, 2025 11:55 am

মাহফুজুর রহমান মাসুমঃ-

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) আজ এক সফল মাদকবিরোধী অভিযানে ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এবং এর সাথে জড়িত দুই মাদক পাচারকারীকে আটক করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র K-9 ইউনিটের দক্ষ ডগ ‘মেঘলা’ এই বিপুল পরিমাণ মাদক শনাক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
আজ, ৩০ আগস্ট ২০২৫ তারিখ আনুমানিক ১৪৩০ ঘটিকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর দমদমিয়া চেকপোস্টে কর্তব্যরত বিজিবি সদস্যরা কুতুপালং হতে টেকনাফগামী একটি রেজিঃ বিহীন ‘সিএনজি’ (চেসিজ নং MBX0004CFMF116855 এবং ইঞ্জিন নং অস্পষ্ট) তল্লাশীর জন্য থামায়। সিএনসিজি’টি থামানোর পর, বিজিবি K-9 ইউনিটের দক্ষ সদস্য ডগ ‘মেঘলা’ (বিজিডি-১০৮৯, নারকোটিক্স, মহিলা) তল্লাশি শুরু করলে তাৎক্ষণিকভাবে সিএনজি’র পিছনের সিটের বাম পাশে বসা বস্তাসহ একজন আসনধারীর বস্তায় ক্রমাগত সংকেত দিতে থাকে। একই মুহূর্তে ঐ আসনের আরোহীর সন্দেহজনক আচরণ কর্তব্যরত বিজিবি সৈনিকদের নজরে আসে। পরবর্তীতে সৈনিকরা তাকে এবং বস্তাটি তল্লাশি করে বস্তার ভিতরে রাজমিস্ত্রীর কাজে ব্যবহৃত সরঞ্জামাদির নিচে লুকানো বিশেষভাবে মোড়কজাতকৃত অবস্থায় ১০,০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে। উক্ত সময়ে অবৈধভাবে মাদকদ্রব্য পরিবহনে ব্যবহৃত সিএনজি’র চালক দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি টহল দল কর্তৃক তাকে আটক করে। বর্তমানে, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক জব্দকৃত আলামতসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন। ধৃত আসামীদের বিস্তারিত পরিচয় নিম্নরূপ:

(ক) মোহাম্মদ রফিক (২৯), পিতা-মৃত হারুন, ১৫ নং জামতলি এফডিএমএন ক্যাম্প, ব্লক-এ/৩, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

(খ) আবুল কাশেম (২৬), পিতা-মৃত ইউসুফ আলী, গ্রাম-মান্নান মেম্বরপাড়া, পোস্ট-আলীকদম, থানা-আলীকদম, জেলা-বান্দরবান।

এই অভিযানটি মাদক পাচারকারীদের প্রতি একটি স্পষ্ট বার্তা বহন করে যে, কোনো অপতৎপরতাই বিজিবি’র নজর এড়াতে পারবে না এবং দেশকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

স্বেচ্ছাসেবা শুধু দান নয়, এটি নাগরিক দায়িত্ব ও মানবাধিকারের এক উজ্জ্বল প্রতীক – মীর কাশেম

উখিয়ায় একই পরিবারের দুই ভাই হত্যার পর আরেক ভাইকে কুপিয়ে গুরুতর জখম

রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই।

রোহিঙ্গা সংকট মোকাবেলায় স্থানীয় নেতৃত্বের কোন বিকল্প নেই।

উখিয়ার পালংখালী ইউনিয়নের ০২নং ওয়ার্ডে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পাশে মিললো যুবকের ৩ টুকরো মরদেহ

সাংবাদিকতায় সকল বিষয়ে জ্ঞান অর্জনের মানুষিকতা থাকতে হবে প্রশিক্ষণ কর্মশালায়-শিবলী সাদিক খান

এবার এসএসসির ফল প্রকাশিত হবে নিজ নিজ বোর্ডে, জানা যাবে যেভাবে

নীলফামারী-১ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান

আসিফ মাহমুদের ফেসবুকে পোস্ট রাত আটটার পর সোহরাওয়ার্দী উদ্যানে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধসহ ৭ সিদ্ধান্ত