Friday , 8 August 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

টেকনাফে কালামের বসত ঘরের জুতার ভিতরে লুকানো ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার নগদ ২লক্ষ ১৬ হাজার টাকা ও ১টি মোবাইল ফোনসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
admin
August 8, 2025 5:20 pm

নুরুল হোসাইন, টেকনাফ :

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) কর্তৃক পরিচালিত মাদকবিরোধী অভিযানে সর্বনাশী ইয়াবা ট্যাবলেটসহ আসামি গ্রেফতার করেছে।

নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য ও পর্যবেক্ষণের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (আংশিক ভাঙ্গা), নগদ ২,১৫,৪৮০/- টাকা এবং ১টি মোবাইল ফোনসহ ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। পাশাপাশি তথ্য পাওয়া গেছে যে, ঢাকা হতে আগত ক্রেতাদের কাছে বিক্রির জন্য পৃথক একটি চালানে ২০,০০০ ইয়াবা আজকে পৌঁছানোর কথা ছিল যা আটককৃত আসামীরা নিশ্চিত করে এবং উক্ত চালান ও ক্রেতাদের গ্রেফতারে বিস্তারিত তথ্যানুসন্ধান চলছে।

অদ্য ০৮ আগস্ট ২০২৫ তারিখ নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় যে, টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের আচারবুনিয়া এলাকায় একটি বসতবাড়িতে কয়েকজন সন্দেহভাজন স্থানীয় খুচরা বিক্রেতা অবৈধ ইয়াবা ট্যাবলেট বিক্রির সাথে জড়িত এবং ঢাকা হতে আগত ক্রেতাদের কাছে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। অধিনায়ক পরিস্থিতি মূল্যায়ন করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) থেকে একটি বিশেষ আভিযানিক দল উক্ত এলাকায় মোতায়েন করেন। আনুমানিক ৪টা ৪৫ ঘটিকায় অভিযান দলটি আচারবুনিয়া এলাকার জনৈক কালামের বাড়িতে প্রবেশ করলে উপস্থিত চোরাকারবারীরা পালানোর চেষ্টা করে। এসময় কালামের স্ত্রী, মেয়ের জামাই ও মেয়েকে আটক করা সম্ভব হলেও অপর দুইজন পালিয়ে যায়। সন্দেহভাজন বাড়িটিতে ইয়াবা সহ অন্যান্য মাদক বিপণনের বিস্তর আলামত পাওয়া যায়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান পিএসসি জানান,আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী কালামের বসত ঘরের জুতার ভিতরে অভিনব পদ্ধতিতে লুকানো ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট (আংশিক ভাঙ্গা) উদ্ধার করা হয়। এছাড়াও, মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত নগদ ২,১৫,৪৮০/- টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

বর্তমানে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রযোজ্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা রুজু এবং থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন ।

ধৃত আসামীরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের কচুবুনিয়া এলাকার মোঃ ইসমাইলের ছেলে আবুল কালাম (২৭), আচারবুনিয়া এলাকার কামালের স্ত্রী মাহমুদা (৪০),কামালের ছেলে ইসরাত জাহান (১৫)।

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত এলাকায় সব ধরনের অবৈধ কার্যক্রম দমনে জিরো টলারেন্স নীতি অব্যাহত রাখবে এবং জাতীয় নিরাপত্তা ও সীমান্ত সুরক্ষায় এই দৃঢ় অবস্থান ভবিষ্যতেও অটুট থাকবে।

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত

গ্রাহকদের সুবিধা দিতে সোনালী ব্যাংকের নিজস্ব পেমেন্ট সুইচ চালু

বালু উত্তোলন করে ভরাট, মাইকে ঘোষণা দিয়ে জামায়াত নেতাদের ধাওয়া করলেন গ্রামবাসী

বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় ৫ পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার তারেক রহমানের

টেকনাফে কুখ্যাত মানব পাচার চক্রের হোতা সাইফুলের আস্তানা থেকে ১৪ বাংলাদেশি উদ্ধার 

দীর্ঘ চার মাস পর নিজ দেশে ফিরে নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে ফিরোজায় খালেদা জিয়া।

হোটেলে আটকে রেখে শিশুকে ধর্ষণের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রনেতা মুহাম্মদ রুবেল

হোয়াইক্যং নয়াপাড়া দক্ষিণ মাথা সিরাজুল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত

এনসিপির ৭ নেতার পদত্যাগ

হোয়াইক্যংয়ে জামায়াতের সমর্থনে সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত