মোঃ আজিজ উল্লাহ টেকনাফ:
কক্সবাজার জেলার অন্তর্গত টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা সেচ্ছাসেবক দলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
অদ্য মঙ্গলবার ১৩ মে টেকনাফ উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক এড. রশিদুল আলম চৌধুরী ও সদস্য সচিব ওমর সাদেক ওমর উক্ত নতুন এই কমিটির অনুমোদন দিয়েছেন। কমিটিতে জয়নাল আবেদীন কে সভাপতি, মেহেদী হাসান কে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ রফিক উল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।


















