Wednesday , 21 May 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

চাঁদাবাজির অভিযোগে বৈষম্যবিরোধীর দুই ছাত্র প্রতিনিধি আটক

প্রতিবেদক
admin
May 21, 2025 9:26 am

ডেস্ক রিপোর্টঃ-
মানিকগঞ্জে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচারণের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই প্রতিনিধি মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলাম রাজুকে আটক করেছে পুলিশ।
বুধবার (২১ মে) সকাল ৮টার দিকে তাদের নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ।
আটকৃত মেহেরাব হোসাইন (১৯) মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওতা এলাকার মতিয়ার রহমানের ছেলে ও আশরাফুল ইসলাম রাজু (২১) শিবালয় উপজেলার নবগ্রাম এলাকার রজ্জব আলীর ছেলে।
বৈষম্যবিরোধী আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক ওমর ফারুক বলেন, পুলিশ তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। শুনেছি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজিসহ সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে অসদাচরণের অভিযোগ রয়েছে। তবে তারা দুজনই কমিটি থেকে পদত্যাগ করেছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনের দুই ছাত্র প্রতিনিধিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে চাঁদাবাজি অভিযোগ, পুলিশের সঙ্গে অসদাচরণ ও মানিকগঞ্জ নিউজ নামের একটি ফেক ফেসবুক পেইজের সঙ্গে যোগসাজশ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস রিলিজের মাধ্যমে জানানো হবে বলে তিনি জানান।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত সেনাপ্রধান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী প্রতিনিধি ও দুই সমন্বয়কের উপর” হামলা*

পরমাণু চুক্তি না করলে যে কোনো দিন ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আসন্ন

সাবেক চেয়ারম্যান মরহুম মুনির আহমদ চেয়ারম্যানের বর্ণাঢ্য জীবন

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির টেকনাফ উপজেলা কতৃক সাবরাং ইউনিয়নে সেরা মেধাবী সংবর্ধনা সম্পন্ন।

ভোলার চরফ্যাশন উপজেলায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের ৪৫ জন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান

উখিয়ায় দুর্গাপূজা ঘিরে র‍্যাবের কড়া নিরাপত্তা উখিয়ায় মহাষষ্ঠী দিয়ে আজ থেকে দুর্গাপূজার সূচনা

দেড় মাসের মধ্যে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে নুর কামাল গ্রুপের রাজত্ব: ঘরছাড়া হলো সাইফুল আরকানীর পরিবার

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি,প্রতিশোধ নিতে সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়