ডেস্ক রিপোর্টঃ-
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের পদত্যাগ করতে চাওয়ার খবর প্রকাশ্যে আসার পর থেকে বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর নেতাদের মধ্যে গত বৃহস্পতিবার রাত থেকেই আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক দলগুলোর সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অধ্যাপক ইউনূস পদত্যাগ করুন, কোনো দলই সেটা চায় না। তবে বেশ কয়েকটি রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের কাছ থেকে জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট পথনকশা চায়।
দেশের রাজনৈতিক এ পরিস্থিতিতে আজ শনিবার বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল অধ্যাপক ইউনূসের সঙ্গে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় সাক্ষাৎ করবেন।


















