Tuesday , 13 May 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

শহর জামায়াতের দায়িত্বশীল সমাবেশে অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
May 13, 2025 3:41 pm

ডেস্ক রিপোর্টঃ-
বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার মাসিক দায়িত্বশীল সমাবেশ শহর আমীর আবদুল্লাহ আল ফারুকের সভাপতিত্বে গতকাল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
শহর সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিলের পরিচালনায় বক্তব্য রাখেন
নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, এসিস্ট্যান্ট সেক্রেটারি দরবেশ আলী মোহাম্মদ আরমান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আবদুর রশিদ, মোহাম্মদ শহিদুল্লাহ ও কামরুল হাসান, বায়তুল মাল সম্পাদক মাশরুর নিশাত এবং শ্রমিক নেতা এমইউ বাহাদুরসহ সংশ্লিষ্ট ওয়ার্ড সভাপতি – সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে মাসিক কাজকর্ম নিয়ে পর্যালোচনা করা হয় এবং কর্ম পরিকল্পনা গৃহীত হয়।

সমাবেশে দায়িত্বশীলদের উদ্দেশ্য শহর আমীর আবদুল্লাহ আল ফারুক বলেন, ছাত্র-জনতার বিপ্লব আল্লাহর পক্ষ থেকে সাহায্য ও বিজয়। এই বিজয়ের মাধ্যমে মানবতার বিজয়ের সূচনা হয়েছে। এই বিজয় পূর্ণাঙ্গ হবে যখন বাংলার জমিনের আল্লাহর বিধান কায়েম হবে। যখন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হবে তখন মানুষ ন্যায়বিচার ও মৌলিক অধিকার পাবে। অধিকার পেতে মানুষকে তখন আর রক্ত দিতে হবে না, জীবন দিতে হবে না। এখন আল্লাহর দ্বীন কায়েমের জন্য যে সংগঠন আন্দোলন করে আসছে, সেই সংগঠনের তথা জামায়াতের দিকে মানুষ দলে-দলে ধাবিত হচ্ছে ।
তিনি আরো বলেন, বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও টেঁকসই গণতন্ত্রের ব্যাপারে যদি আমরা দ্বিমত করি তাহলে সকল শহীদদের সাথে আমাদের বেঈমানী করা হবে। কারণ এই লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল। দেশের জনগণ স্বচ্ছ নির্বাচন ও দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চায়।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

২০ হাজার পিস ইয়াবাসহ পৌরসভার জিয়ারু আটক

দীর্ঘ চার মাস পর নিজ দেশে ফিরে নেতাকর্মীদের অভ্যর্থনা নিয়ে ফিরোজায় খালেদা জিয়া।

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস “ডাকাতি, লুটপাটের সময় নারী যাত্রীদের শ্লীলতাহানি

বিজিবির চেকপোস্টে বিশেষ অভিযানে ২০ হাজার ইয়াবাসহ মোটরসাইকেল আরোহী গ্রেফতার

টেকনাফে ২ বিজিবির অভিযানে এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার

চকরিয়া বিএনপির সম্মেলনে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসবাদী, মাফিয়া দল”- সালাহউদ্দিন আহমদ

উখিয়ায় জালিয়াপালং “সশস্ত্র’ ডাকাতের হামলায় ১ যুবক “নিহত”:আহত’ -২

প্রতিষ্ঠার প্রথম বছরেই আন-নূর রহমানিয়া একাডেমির ঈর্ষণীয় সাফল্য ২টি ট্যালেন্টফুল ও ২টি সাধারণ জেলা বৃত্তি অর্জন

লামায় ইয়াবাসহ নারী মাদক কারবারী আটক

চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রীকে ঘুষের দায়ে মৃত্যুদণ্ড