Wednesday , 15 April 2026 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ ১ পাচারকারী আটক

প্রতিবেদক
admin
April 15, 2026 4:52 am

বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ ১ পাচারকারী আটক

মোঃ আজিজ উল্লাহ, টেকনাফ : উখিয়া ৬৪ বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবা সহ একজনকে আটক করছে।

উখিয়া ৬৪ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম,জি, জানান, গতকাল ১৪ এপ্রিল ২০২৬ ইং আনুমানিক ১৮৩০ ঘটিকায় টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি প্রাইভেটকার শীলখালী অস্থায়ী চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত বিজিবি সদস্যগণ এবং বিজিবি ডগ হেনরি (নারকোটিক্স) কর্তৃক তল্লাশী কার্যক্রম পরিচালনা করা হয়। তল্লাশীকালে ডগ হেনরি কর্তৃক প্রাইভেটকারের সামনের বাম্পারের ভিতরে অভিনব কায়দায় কালো কসটেপ দ্বারা প্যাঁচানো ১৮ টি মিনি কাট অর্থাৎ ৩৬,০০০ (ছত্রিশ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং আটক করা হয় প্রাইভেটকারের চালক নাসির উদ্দীন (২৫), পিতা-মোস্তাক মিয়া, গ্রাম-আলিয়াবাদ, পোস্ট-টেকনাফ সদর, থানা-টেকনাফ সদর ও জেলা-কক্সবাজারকে।

সেই সাথে জব্দ করা হয় মাদক পাচারের কাজে ব্যবহৃত প্রাইভেটকার।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেট, প্রাইভেটকার ও গ্রেফতারকৃত আসামীকে টেকনাফ মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় মাদরাসা ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে সদর উপজেলা জামায়াতের আমির দল থেকে বহিষ্কার

টেকনাফের হোয়াইক্যংয়ে চাকমা সম্প্রদায়ের জমি জবর দখল! সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা 

১৩ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

টেকনাফে ডাকাতের এলোপাতাড়ি গুলিতে এক তরুণী নিহত

সেন্টমার্টিনে জামায়াতে ইসলামী যুব বিভাগের দায়িত্বশীল শিক্ষা বৈঠক ও কমিটি ঘোষণা

করোনায় আক্রান্ত দেশে আরও ১৩ জন

বিজিবির অভিযানে ৩৬ হাজার ইয়াবাসহ ১ পাচারকারী আটক

পাচারকালে বিভিন্ন পন্য সহ ২২জন পাচারকারী আটক

২০ হাজার পিস ইয়াবাসহ পৌরসভার জিয়ারু আটক

রোহিঙ্গা সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর নবী হোসেন বাহিনীর ব্যবহৃত পোশাকসহ সাবেক ইউপি সদস্য মোস্তফা আটক