Wednesday , 9 July 2025 | [bangla_date]
  1. অর্থনীতি
  2. আইন ও আদালত
  3. আন্তর্জাতিক
  4. উখিয়া
  5. কক্সবাজার
  6. কৃষি খবর
  7. খেলা
  8. খেলাধুলা
  9. গোপালগঞ্জ
  10. চকরিয়া
  11. চট্টগ্রাম বিভাগ
  12. জাতীয়
  13. টেকনাফ
  14. ঢাকা
  15. দিনাজপুর

তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত তিন বোর্ডের লোগো

প্রতিবেদক
admin
July 9, 2025 5:20 pm

 © নিউজ বাংলা২১

সম্পাদিত বন্যা পরিস্থিতির কারণে তিন বোর্ডের অধীনে বৃহস্পতিবার (১০ জুলাই) অনুষ্ঠাতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীন ৬টি জেলায়, মাদ্রাসা বোর্ডের অধীনে সারাদেশে আলিম পরীক্ষা এবং কারিগরি শিক্ষাবোর্ডের আওতায় সারাদেশে এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আজ বুধবার (৯ জুলাই) রাত সাড়ে ১০টার পর শিক্ষাবোর্ডগুলো থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরীক্ষার পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে সংশ্লিষ্ট বোর্ডগুলো জানিয়েছে।

কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে ফেনী ও নোয়াখালী জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ায় কুমিল্লা শিক্ষাবোর্ডের আগামী ১০ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠাতব্য এইচএসসি পরীক্ষা স্থগিত করা হলো।এছাড়াও কুমিল্লা শিক্ষাবোর্ডের স্থগিত হওয়া পরীক্ষার সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। ১৩ হতে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষা যথারীতি চলবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

এদিকে, রাত সাড়ে ৯টার পর মাদ্রাসা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

অন্যদিকে, কারিগরি শিক্ষাবোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কারিগরি শিক্ষা বোর্ডের অন্তর্ভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, এইচএসসি (ভোকেশনাল) ও এইচএসসি (বিএম) পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১০ তারিখে কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সকল পরীক্ষা অনিবার্য কারণবশতঃ স্থগিত করা হল। স্থগিতকৃত পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। তবে অন্যান্য দিনের পরীক্ষা সময়সূচি মোতাবেক অনুষ্ঠিত হবে।

সর্বশেষ - টেকনাফ

আপনার জন্য নির্বাচিত

টেকনাফ উপজেলার হ্নীলায় অবস্থিত ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংক। লুৎফর টেলিকম সেন্টারের স্বত্বাধিকারী লুৎফর আমিন বলেন গ্রাহকদের সেবার মান উন্নয়নের লক্ষে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকটি নতুন জায়গায় স্থানান্তর করতে যাচ্ছি। তিনি বিষয়টি তার ফেসবুক পেইজেও শেয়ার করেছেন।ফেসবুকে তিনি বলেন। সম্মানিত গ্রাহকবৃন্দের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডাচ্-বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং হ্নীলা বাজার আউটলেট মের্সাস লুৎফর টেলিকম সেন্টার বর্তমানে আবু বক্কর মুন্সি মার্কেটের ২য় তলায় অবস্থিত থাকলেও, আগামী ১লা জানুয়ারি ২০২৬ ইং থেকে শাখাটির কার্যক্রম স্থানান্তরিত হয়ে জামিয়া দারুসসুন্নাহ মাদ্রাসা মার্কেটের ২য় তলায়(ইউনিয়ন ব্যাংকের পাশ্বে)নতুন ঠিকানায় পরিচালিত হবে। অতএব সম্মানিত গ্রাহকদের আগামী ১লা জানুয়ারি ২০২৬ তারিখ থেকে নতুন ঠিকানায় এসে সকল প্রকার ব্যাংকিং সেবা গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। এই পরিবর্তনের মাধ্যমে আপনাদের আরও উন্নত ও নিরবচ্ছিন্ন সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। ধন্যবাদান্তে, লুৎফর আমিন স্বত্বাধিকারী ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং হ্নিলা বাজার আউটলেট

হোয়াইক্যং ইউনিয়নের হল রুমে জেলে পরিবারের জীবিকা উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন বিষয়ক কোস্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সাথে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা দিলেন প্রধানমন্ত্রীর

হোয়াইক্যং ইউনিয়নের ৩নং ওয়ার্ড উনছিপ্রাং এর সর্বস্তরের জনগণের সাথে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) সংসদীয় আসনের হাত পাখার প্রার্থী জননেতা হাফেজ মাওলানা মুফতি নূরুল বশর আজিজীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের টেকনাফ উপজেলা ‘উত্তর শাখার কমিটি গঠন

ইসলামী আন্দোলন বাংলাদেশ ও ইসলামী যুব আন্দোলনের টেকনাফ উপজেলা ‘উত্তর শাখার কমিটি গঠন

পাচারকালে ২৯১বস্তা ইউরিয়া সার ও ৯হাজার ৭২ পিস রয়েল টাইগারসহ ৬পাচারকারী আটক বিশেষ প্রতিবেদক : সুত্র জানায়, গতকাল ১৩মে দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের নাজিরারটেক সংলগ্ন সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযানে বের হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দিলে বোটটি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গভীর সমুদ্রের দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে আভিযানিক দল কর্তৃক ঘণ্টা ব্যাপী ধাওয়া করে বোটটিকে আটক করা হয় এবং তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে ৭ লক্ষ ৮১ হাজার ৪১০ টাকা মূল্যের ২৯১ বস্তা ইউরিয়া সার ও ৯ হাজার ৭২ পিছ রয়েল টাইগারসহ কক্সবাজার মহেশখালীর ৬জন পাচারকারীকে আটক করা হয়। বাংলাদেশ কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা (লেঃ কমান্ডার বিএন) হারুন-অর-রশীদ জানান, জব্দকৃত সার ও এনার্জি ড্রিংক্স কক্সবাজার কাস্টমস এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোট কক্সবাজার মডেল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জাপানে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

১৭ বছর পর ধানমন্ডিতে জুমার নামাজ আদায় করলেন ডা. জোবাইদা

রেলওয়ে স্টেশনে প্রবেশ, বিভিন্ন পয়েন্ট, যাত্রীদের ব্যাগপত্র ও মাদক নির্মূলে বিশেষ নিবিড় তল্লাশি অভিযান